×

দুর্ঘটনা

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

Icon

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১২:৫৩ পিএম

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় অনুপ কুমার শর্মা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী গ্রামের অধীর শর্মার ছেলে এবং একটি এনজিওর প্রতিনিধি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ব্যাংদহ গ্রামের কাশিপুর সড়কের বাঁশতলা মোড়ে ওহাব মাস্টারের বাড়ির সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন।

জানা যায়, ব্যাংদহ বাঁশতলা মোড়ে ওহাব মাস্টারের বাড়ির সামনে মোটরসাইকেলের সঙ্গে বিচালী বোঝাই আলম সাধুর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অনুপ কুমার শর্মা নিহত হন। তিনি গ্রামে এনজিওর কার্যক্রম শেষে অফিসে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। তৎক্ষণাৎ এলাকাবাসী পার্শ্ববর্তী ব্যাংদহ বাঁশতলা মোড়ের পল্লী চিকিৎসক মো. সেলিম হোসেনের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যুর সংবাদ শুনে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার মামলা করতে রাজি না হওয়ায় লাশ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

অপ্রতিম হত্যায় ৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল

অপ্রতিম হত্যায় ৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল

একদিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

একদিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App