×

দুর্ঘটনা

আর্জেন্টিনার আনন্দ মিছিলের ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:৫৯ এএম

আর্জেন্টিনার আনন্দ মিছিলের ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার জয়ের পর আনন্দমিছিলের ভিডিও করতে গিয়ে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজশিক্ষার্থীর মারা গেছেন।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে নেত্রকোনা শহরের ছোটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী হলেন, দীপ্ত চৌধুরী (২৩)। নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। বাদল চৌধুরী ও শিউলী রায় দম্পতির একমাত্র ছেলে।

আরো পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালকসহ নিহত ৩

দুর্ঘটনার পর দ্রুত দীপ্তকে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ বলেন, ‘রাত প্রায় সাড়ে তিনটার দিকে কয়েকজন যুবক অজ্ঞাত অবস্থায় একজন রোগীকে নিয়ে আসে। এ সময় রোগীর নাক ও কান দিয়ে রক্ত ঝরছিল। পরে আমরা পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগীকে মৃত অবস্থায় পাই।’

দীপ্তর মামা সুব্রত রায় বলেন, ‘নিমেষেই আনন্দ ধূলিসাৎ হয়ে গেল। আমাদের সবাইকে কাঁদিয়ে সে (দীপ্ত) না ফেরার দেশে চলে গেল।’

প্রত্যক্ষদর্শী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলা হয়। এতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। রাত একটার দিকে শুরু হওয়া খেলা দেখতে দীপ্ত বাসা থেকে বের হন। পরে তিনি বন্ধুদের সঙ্গে বড় পর্দায় খেলা উপভোগ করেন।

আরো পড়ুন: দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

প্রত্যক্ষদর্শীদের বরাতে সুব্রত রায় জানান, খেলা শেষে আর্জেন্টিনার বিজয়ে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে মিছিলের প্রস্তুতি নেয়। রাত তিনটার দিকে আনন্দমিছিল বের হলে দীপ্ত ছবি ও ভিডিও ধারণ করার জন্য শহীদ মিনার মোড়ে অবস্থিত সিঙ্গার শোরুমের দ্বিতীয় তলায় ওঠেন। ভিডিও করার সময় পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানিয়েছেন, আবেদনের পরিপ্রেক্ষিতে দীপ্ত চৌধুরীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কথা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App