×

ঢাকা

পাবনায় সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালকসহ নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:৩৪ এএম

পাবনায় সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালকসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

পাবনা-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সড়াডাঙ্গি নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন: ফটিকছড়িতে প্রবাসীর বাড়িতে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাট

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাবনা থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। পথে পাবনা-ঢাকা মহাসড়কের পাবনা সদর উপজেলার সড়াডাঙ্গি পৌঁছালে বিপরীত দিক (ঢাকা) থেকে আসা পাবনাগামী ‌‘পাবনা এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজনের মৃত্যু হয়।

​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহত চার-পাচজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন: রংপুরে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

​আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন।

​তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোহিঙ্গাবাহী নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

রোহিঙ্গাবাহী নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

সাময়িক বন্ধ ঘোষণা বান্দরবানের ‘দেবতাখুম’

সাময়িক বন্ধ ঘোষণা বান্দরবানের ‘দেবতাখুম’

কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার

আর্জেন্টিনার আনন্দ মিছিলের ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

আর্জেন্টিনার আনন্দ মিছিলের ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App