×

ভর্তি

আজ ষষ্ঠ শ্রেণির বাদপড়াদের রেজিস্ট্রেশনের শেষ সুযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

আজ ষষ্ঠ শ্রেণির বাদপড়াদের রেজিস্ট্রেশনের শেষ সুযোগ

ছবি: সংগৃহীত

২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত বাদপড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। 

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে আর কোনো সুযোগ মিলবে না।

ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের জন্য ৮ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়।

আরো পড়ুন: রাজধানীতে হালকা বৃষ্টির পূর্বাভাস

বোর্ড জানিয়েছে, এই সময়সীমা শেষ হওয়ার পর কোনো অবস্থাতেই বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নিতে হবে।

এ ছাড়া অন্য শিক্ষা বোর্ড থেকে টিসির মাধ্যমে এসে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও আজকের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বোর্ডের আওতাধীন সব অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএমপিতে বড় রদবদল

ডিএমপিতে বড় রদবদল

ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

ইউক্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আজ ষষ্ঠ শ্রেণির বাদপড়াদের রেজিস্ট্রেশনের শেষ সুযোগ

আজ ষষ্ঠ শ্রেণির বাদপড়াদের রেজিস্ট্রেশনের শেষ সুযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App