×

আফ্রিকা

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ঘানার দুই মন্ত্রীসহ নিহত ৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৮:৫১ এএম

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ঘানার দুই মন্ত্রীসহ নিহত ৮

ছবি : সংগৃহীত

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ঘানার প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রী নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) একটি সামরিক হেলিকপ্টারে করে যাচ্ছিলেন তারা। এ সময় এ দুর্ঘটনা ঘটে। 

তিনজন ক্রু ও পাঁচজন যাত্রীসহ হেলিকপ্টারে আটজন আরোহী ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন। খবর এএফপির।

বার্তাসংস্থাটি জানিয়েছে, বিমানবাহিনীর হেলিকপ্টারটি দেশটির দক্ষিণাঞ্চলের একটি বনাঞ্চলে আছড়ে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যম জয় নিউজ মোবাইলে ধারণকৃত একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, একটি গভীর জঙ্গলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে আছে।

আরো পড়ুন : গাজায় ত্রাণের ট্রাক উল্টে ২৫ জনের মৃত্যু

পরবর্তীতে জানা যায়, ওই হেলিকপ্টারে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মোহাম্মদ।

চলতি বছরের জানুয়ারিতে ঘানার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জন মাহামা। তার নতুন সরকারে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান এডওয়ার্ড ওমানে বোয়ামাহ। 

আর ৫০ বছর বয়সি ইব্রাহিম মুরতালা মোহাম্মদ পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হিসেবে কাজ শুরু করেন।

ঘানার সংবাদমাধ্যম জানিয়েছে, অবৈধ খনি বিষয়ক একটি ইভেন্টে যোগ দিতে হেলিকপ্টারে করে যাচ্ছিলেন তারা। কিন্তু পথিমধ্যে তাদের হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App