×

এশিয়া

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ পিএম

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছাকাছি এলাকায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৮০ জনেরও বেশি যাত্রী। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপে এখনও অনেক যাত্রী আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইন্দোনেশিয়ার কমিউটার লাইন পরিচালনাকারী প্রতিষ্ঠানের মুখপাত্র করিনা আমান্ডা রয়টার্সকে জানান, সোমবার গভীর রাতে বেকাশি শহরের একটি রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। জাকার্তার নিকটবর্তী ওই এলাকায় একটি কমিউটার ট্রেনের সঙ্গে একটি দূরপাল্লার ট্রেনের সংঘর্ষ হয়।

এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার ভোর পর্যন্ত উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ধ্বংসস্তূপের মধ্যে এখনও অন্তত চারজন যাত্রী জীবিত অবস্থায় আটকা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন : ঢাকায় ভারতীয় রাজনীতিক হাইকমিশনার, প্রথা ভাঙার নেপথ্যে যে কারণ

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাসের প্রধান মোহাম্মদ স্যাফিই বলেন, উদ্ধারকাজ চলমান থাকায় সঠিক হতাহতের সংখ্যা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠানের সর্বশেষ তথ্যে নিহতের সংখ্যা ১৪ জনে পৌঁছেছে।

তিনি আরো জানান, দুর্ঘটনাস্থলটি সংকীর্ণ হওয়া এবং ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ বেশ কঠিন হয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা ধাতব কাঠামো কেটে ধীরে ধীরে আটকে পড়া যাত্রীদের বের করে আনছেন।

ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, অ্যাঙ্গেল গ্রাইন্ডারের সাহায্যে ট্রেনের বগি কেটে যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। রাষ্ট্রায়ত্ত রেলওয়ে অপারেটর কাইয়ের মুখপাত্র অ্যান পুরবা বলেন, দুর্ঘটনায় বহু হতাহতের পাশাপাশি অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কাইয়ের আরেক মুখপাত্র ফ্রানোতো উইবোও জানান, একটি লেভেল ক্রসিংয়ে একটি ট্যাক্সি কমিউটার ট্রেনটিকে ধাক্কা দিলে সেটি লাইনের ওপর থেমে যায়। এরপর দ্রুতগতির দূরপাল্লার ট্রেন এসে সেটিকে আঘাত করে, ফলে বড় ধরনের এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, দুর্ঘটনায় জড়িত ট্রেন দুটি হলো জাকার্তা থেকে চিকরাংগামী কমিউটার ট্রেন এবং ‘আরগো ব্রোমো অ্যাংরেক’ নামের দূরপাল্লার একটি দ্রুতগতির ট্রেন, যা জাকার্তা ও সুরাবায়ার মধ্যে নিয়মিত চলাচল করে।

ইন্দোনেশিয়ায় এ ধরনের রেল দুর্ঘটনা নতুন নয়। ২০১০ সালে মধ্য জাভায় একটি ট্রেন আরেকটি দাঁড়িয়ে থাকা ট্রেনের পেছনে ধাক্কা দিলে ৩৬ জন নিহত হন। এছাড়া ২০১৫ সালে পশ্চিম জাভায় একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ১৮ জন প্রাণ হারান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

সরিষাবাড়ী যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সোনারগাঁও আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

কৃষিমন্ত্রী বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App