×

জাতীয়

যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়নের ঘোষণাকে স্বাগত জানা‌লো বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪২ এএম

যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়নের ঘোষণাকে স্বাগত জানা‌লো বাংলাদেশ

ফাইল ছবি

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন) বা ডিএফসির অর্থায়নের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ঢাকা। ঢাকা জানায়, এটি মার্কিন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার প্রতিফলন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে ডিএফসি ঘোষণার এক প্রতিক্রিয়ায় বলা হ‌য়, এটি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ডিএফসি অর্থায়নের এই যোগ্যতা অর্জনের ফলে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি পুঁজি সংগ্রহ এবং বাংলাদেশে বাণিজ্যিকভাবে কার্যকর ও উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নের নতুন পথ উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে, বিনিয়োগকারীদের আস্থা সুদৃঢ় হবে এবং বাংলাদেশের উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

এই যোগ্যতা অর্জন বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থারই বহিঃপ্রকাশ। একই সঙ্গে বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, ব্যবসায়িক পরিস্থিতির উন্নতি এবং শ্রমমান জোরদার করার লক্ষ্যে বর্তমান সরকারের চলমান সংস্কার উদ্যোগগুলোর প্রতিও এটি আস্থার প্রতিফলন।

বাংলাদেশ সরকার প্রত্যাশা করে যে, ডিএফসি অর্থায়নের এই সুযোগকে কাজে লাগিয়ে বাস্তব বিনিয়োগ বৃদ্ধি পাবে, অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের জন্য অভিন্ন সমৃদ্ধি বয়ে আনবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়নের ঘোষণাকে স্বাগত জানা‌লো বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়নের ঘোষণাকে স্বাগত জানা‌লো বাংলাদেশ

এবার পদত্যাগ করছেন জয় চৌধুরী

এবার পদত্যাগ করছেন জয় চৌধুরী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App