×

এশিয়া

৬ মাসে মিয়ানমারে সেনাবাহিনীর হাতে নিহত ৭ শতাধিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:২৭ পিএম

৬ মাসে মিয়ানমারে সেনাবাহিনীর হাতে নিহত ৭ শতাধিক

ছবি : সংগৃহীত

মিয়ানমারে সাধারণ নির্বাচনের পরবর্তী ছয় মাসে জান্তা সরকারের হাতে সাত শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে অন্তত ৭০২ জন সাধারণ মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত করা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে ২২৪ জন নারী এবং ১৫৩ জন শিশু রয়েছে। প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়ে আয়োজিত এই নির্বাচনকে আন্তর্জাতিক মহলের অনেকেই প্রহসন হিসেবে দেখছেন। খবর বিবিসির। 

জাতিসংঘ জানিয়েছে, আন্তর্জাতিক মানবিক সহায়তা কমে যাওয়ায় দেশটির সাধারণ মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। একই সঙ্গে জান্তা বাহিনীর নির্বিচার বিমান হামলায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে।

ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। প্রতিবেদন অনুযায়ী, সাগাইং অঞ্চল বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।

আরো পড়ুন : ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে আলোচনায় কে এই বার্নহাম

শুধু এই এলাকাতেই সামরিক অভিযানে ১৯১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত অক্টোবর মাসে সাগাইংয়ের চাউং-উ এলাকায় একটি বিদ্যালয়ের সামনে উৎসবমুখর জনসমাগমে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এতে চার শিশুসহ ২৩ জন সাধারণ মানুষ নিহত হন।

এ ছাড়া ডিসেম্বর মাসে তাবায়িন এলাকার একটি চায়ের দোকানে ফুটবল খেলা দেখার সময় চালানো বিমান হামলায় আরো ১৯ জন প্রাণ হারান।

প্রতিবেদনে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর আরাকান আর্মির নির্যাতন এবং জোরপূর্বক সেনাদলে অন্তর্ভুক্ত করার অভিযোগও তুলে ধরা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, মিয়ানমারের মানুষ একদিকে নিজ দেশের সামরিক বাহিনীর নির্যাতনের শিকার হচ্ছেন, অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ থেকেও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, স্থানীয় পর্যায়ে জীবন রক্ষার জন্য বরাদ্দ আন্তর্জাতিক তহবিল হঠাৎ কমে যাওয়ায় সাধারণ মানুষের সংকট আরো গভীর হয়েছে। এতে মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।

পাঁচ বছর আগে অং সান সু চিকে আটক করে ক্ষমতা দখল করা জান্তা বাহিনী বর্তমানে বাধ্যতামূলক সামরিক আইন এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করেছে।

গত এপ্রিল মাসে অভ্যুত্থানের প্রধান নেতা জেনারেল মিন অং হ্লাইং নিজেকে দেশের প্রেসিডেন্ট ঘোষণা করেন। তার অনুগতদের নিয়ে গঠিত নতুন সংসদে জান্তা-সমর্থিত দল প্রায় ৮০ শতাংশ আসনে জয়লাভ করেছে।

মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করে বলেছে, সহিংসতা অব্যাহত থাকলে মিয়ানমারের মানবিক সংকট আরো ভয়াবহ রূপ নিতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

ফিফা বিশ্বকাপ এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন উপদেষ্টা ডা. জাহেদ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন উপদেষ্টা ডা. জাহেদ

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App