×

এশিয়া

শ্রীলঙ্কায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:১০ এএম

শ্রীলঙ্কায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

ছবি : সংগৃহীত

দেশজুড়ে প্রাণঘাতী ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। দেশটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতিদিন হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ জুন) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।

প্রতিবেদনে বলা হয়, এডিস মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংসে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা একটি বিশেষ টাস্কফোর্সে কাজ করবে। পাশাপাশি যারা মশার প্রজননের জন্য দায়ী হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের মতে, টানা বৃষ্টি, সাম্প্রতিক বন্যায় জমে থাকা পানি এবং অপরিকল্পিতভাবে ফেলে রাখা বর্জ্য ডেঙ্গু মশার বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। এসব প্রজননস্থল পরিষ্কার করতে বুধবার (২৪ জুন) থেকে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করা হবে।

আরো পড়ুন : ৬ মাসে মিয়ানমারে সেনাবাহিনীর হাতে নিহত ৭ শতাধিক

চলতি বছরে শ্রীলঙ্কায় এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং ২৯ জনের মৃত্যু হয়েছে। জুন মাস থেকে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। তবে ২০১৭ সালের ভয়াবহ প্রাদুর্ভাবের তুলনায় এ সংখ্যা এখনও কম, সে বছর এক লাখ ৮৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছিল এবং ৪৪০ জনের মৃত্যু হয়েছিল।

শ্রীলঙ্কার ডেঙ্গু নিয়ন্ত্রণ ইউনিট জানিয়েছে, পরিস্থিতি অবনতি হলে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর ওপর চাপ আরো বাড়বে এবং সেবা দেওয়া কঠিন হয়ে পড়তে পারে।

ইউনিটের প্রধান কপিলা কানানগারা বলেন, হাসপাতালগুলো ইতোমধ্যে চাপের মধ্যে রয়েছে। আমরা চাই না ২০১৭ সালের মতো পরিস্থিতি আবার তৈরি হোক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবশেষে গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল

অবশেষে গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল

মেসির বিশ্বরেকর্ডে রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা

মেসির বিশ্বরেকর্ডে রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা

শ্রীলঙ্কায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

শ্রীলঙ্কায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

নারী শিল্পীদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে তামান্নার খোলামেলা মন্তব্য

নারী শিল্পীদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে তামান্নার খোলামেলা মন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App