×

আওয়ামী লীগ

যুবলীগ নেতা পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৯:০৩ পিএম

যুবলীগ নেতা পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানার বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। পরশ ও তার স্ত্রী ছাড়াও তাজনীন ওহাব বৃষ্টি নামে একজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: ভিডিও করে ৪ বছর ধরে ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রী, পলাতক বিএনপি নেতা

আবেদনে বলা হয়েছে, শেখ ফজলে শামস পরশ তার নিজ নামে এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করে মানি লন্ডারিংপূর্বক অবৈধ সম্পদ অর্জন করেছেন- এমন অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিধায়, অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রেনের ছাদে নাচতে গিয়ে কিশোরের মৃত্যু, আহত ১

ট্রেনের ছাদে নাচতে গিয়ে কিশোরের মৃত্যু, আহত ১

যুবলীগ নেতা পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুবলীগ নেতা পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সড়কের মাঝে ৯০ গাছ রেখেই ঢালাই

উন্নয়নের নামে তামাশা সড়কের মাঝে ৯০ গাছ রেখেই ঢালাই

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App