×

আওয়ামী লীগ

ঝটিকা মিছিলের চেষ্টা, ধরা খেলো নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

ঝটিকা মিছিলের চেষ্টা, ধরা খেলো নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেন (২৭), এহসান হোসেন (২৫), আব্দুল্লাহ আল রাহি (২৫) এবং শাহ তাহমিদ আহমদ (৩৩)।

এদের মধ্যে উবায়েদ ও এহসানের বাড়ি বিয়ানীবাজার উপজেলার আঙ্গারজুর গ্রামে, রাহির বাড়ি পৌরসভার খাসা এলাকায় এবং শাহ তাহমিদের বাড়িও একই উপজেলার আঙ্গারজুর গ্রামে। বর্তমানে তারা সবাই সিলেটে বসবাস করছেন।

আরও পড়ুন: ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা ও তাদের সহযোগীরা সিলেট নগরীর বিভিন্ন স্থানে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার চেষ্টা করে আসছিল। এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি পৃথক মামলা রুজু রয়েছে।

​সোমবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে কোতোয়ালী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে রিকাবীবাজার পয়েন্ট থেকে মামলার তদন্তে প্রাপ্ত এই চার সন্দিগ্ধ আসামিকে আটক করে।

​এদিকে, গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা এসএইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেনের বিরুদ্ধে এর আগেও বিয়ানীবাজার থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে ২০২৩ সালের ১ জুন বিস্ফোরক ও মারামারির ঘটনায় একটি এবং ২০২১ ও ২০১৮ সালের আরও দুটি পুরোনো মামলা তার বিরুদ্ধে নথিভুক্ত রয়েছে। ​পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App