×

আইন-বিচার

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

নড়াইলে মাদ্রাসার ছাত্র (১০)কে ধর্ষণ মামলায় শিক্ষক মেরাজ আলী (২৫) নামে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ আদেশ দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মেরাজ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রপুর কালিয়া বকির গ্রামের আমান উল্লাহ হকের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকায় অবস্থিত জামিয়া রহমানিয়া তাইছিরুল উলুম মাদ্রাসার ছাত্র (১০)কে গত বছরের ১০ জুলাই আসামি ওই মাদ্রাসার শিক্ষক তার নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ওই ছাত্র জানায়, দুই মাসে ওই শিক্ষক একাধিকবার তাকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে মেরাজ পালিয়ে যায়।

আরও পড়ুন: উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ৯ শিক্ষকের পদত্যাগ

পরে ১২ জুলাই স্থানীয় লোকজন মেরাজ আলীকে আটক করে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।

নড়াইলে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিবুর রহমান আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

আওয়ামী লীগের পরবর্তী সভাপতি কে? জানালেন শেখ হাসিনা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App