×

ব্যাংক

আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:৩৭ এএম

আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা

ছবি : সংগৃহীত

চারটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দিতে নতুন একটি স্কিম চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রথম ধাপে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ জন্য সরকারের অর্থ বরাদ্দ ও প্রয়োজনীয় সম্মতি পাওয়ার পর স্কিমটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আমানত ফেরত দেওয়ার উদ্যোগের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো—আভিভা ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস।

গত ৯ আগস্ট বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠান চারটিকে ‘অকার্যকর’ ঘোষণা করে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফর হোসেন খান জানিয়েছেন, আমানতকারীদের অর্থ ফেরতের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। সরকারের কাছ থেকে অর্থ পাওয়া গেলে স্কিম ঘোষণা করা হবে। তবে ঠিক কবে স্কিমটি চালু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন: তিন মাসের মধ্যে সর্বোচ্চ স্বর্ণের দাম

কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহে স্কিম ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রস্তাবিত ব্যবস্থায় কোনো আমানতকারীর ১০ লাখ টাকার বেশি অর্থ থাকলে প্রথম ধাপে ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার পর বাকি অর্থ পর্যায়ক্রমে কিস্তিতে পরিশোধ করা হবে। এসব কিস্তির সময়সূচি ও অন্যান্য বিস্তারিত শর্ত স্কিমে উল্লেখ থাকবে।

তবে চার আর্থিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নিয়ন্ত্রক সংস্থা। প্রতিষ্ঠানগুলো অবসায়ন করা হবে, অন্য প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হবে, নাকি মূলধন বাড়িয়ে পুনর্গঠনের সুযোগ দেওয়া হবে—এসব বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগে দীর্ঘদিন ধরে অর্থ ফেরতের অপেক্ষায় থাকা ব্যক্তি আমানতকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে পুরো আমানত ফেরত পেতে কত সময় লাগবে এবং অতিরিক্ত অর্থ কীভাবে পরিশোধ করা হবে, সেটি নির্ভর করবে চূড়ান্ত স্কিম ও প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ সিদ্ধান্তের ওপর।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীরা হিজাব পড়তে পারবে না

হাইকোর্টের রায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীরা হিজাব পড়তে পারবে না

প্রতিদিন গড়ে ১০ খুন, নিয়ন্ত্রণহীন সহিংসতায় বাড়ছে উদ্বেগ

প্রতিদিন গড়ে ১০ খুন, নিয়ন্ত্রণহীন সহিংসতায় বাড়ছে উদ্বেগ

মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

‘প্রতিদিন গড়ে ১০ জন খুন, ব্যর্থ সরকারের দৃষ্টান্ত’

‘প্রতিদিন গড়ে ১০ জন খুন, ব্যর্থ সরকারের দৃষ্টান্ত’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App