×

বরিশাল

স্বাস্থ্য পরিচালককে ‘লাঞ্ছনার’ প্রতিবাদে মানববন্ধন

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:১৭ পিএম

স্বাস্থ্য পরিচালককে ‘লাঞ্ছনার’ প্রতিবাদে মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগে নবনিযুক্ত পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানকে লাঞ্ছিত করা, তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং দপ্তরে মব সৃষ্টি করে কক্ষে তালা লাগানোর অভিযোগের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা এ ঘটনাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানান।

শনিবার (১১ জুলাই) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ‘বরিশাল সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ড্যাবের বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক ডা. আজিজ রহিম। সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল শাখার সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ-সুবিধাভোগী হিসেবে পরিচিত মেডিক্যাল কলেজের কিছু শিক্ষক ও শিক্ষার্থী ড্যাবের নাম ব্যবহার করে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে পরিকল্পিতভাবে মব পরিস্থিতির সৃষ্টি করেছেন। তাদের দাবি, এর উদ্দেশ্য ছিল বিএনপি ও ড্যাবকে প্রশ্নবিদ্ধ করা।

বক্তারা আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ ও মব সংস্কৃতির অবসান ঘটেছে। তাই ভবিষ্যতে দেশের কোথাও যাতে মব সন্ত্রাসের ঘটনা না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হক, পটুয়াখালী মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস এম আবুল হাসান, ড্যাব নেতা ডা. আনেয়ার হোসেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বরিশাল বিভাগের সদস্য সচিব ডা. মিজানুর রহমান, নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) বরিশাল শাখার সভাপতি মমতাজ পারভীন, শের-ই বাংলা মেডিক্যাল কলেজের ছাত্রদল নেতা জাবের বিন ফয়সাল, তুহিন আরাফাত, আবদুল্লাহ আল ফাহিদ, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতা মো. মনিরুজ্জামান, গণসংহতি আন্দোলনের আরিফুর রহমান মিরাজ, বরিশালস্থ বাউফল সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ, মহানগর যুবদলের আইনবিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ জুলাই সরকার শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানকে বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক হিসেবে নিয়োগ দেয়। তিনি ৬ জুলাই দায়িত্ব গ্রহণ করেন। অভিযোগ রয়েছে, ৮ জুলাই শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কিছু চিকিৎসক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ড্যাবের একাংশের নেতারা পরিচালকের কার্যালয়ে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন এবং নবনিযুক্ত স্বাস্থ্য পরিচালককে তাঁর দপ্তর ছাড়তে বাধ্য করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ থেকে বিদায়ের পর মারা গেলেন দক্ষিণ আফ্রিকার ফুটবলার

বিশ্বকাপ থেকে বিদায়ের পর মারা গেলেন দক্ষিণ আফ্রিকার ফুটবলার

বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি

বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি

মাহি ছাড়াও যাদের উত্ত্যক্ত করতেন ডা. মুরাদ

বিস্ফোরক মন্তব্য মাহি ছাড়াও যাদের উত্ত্যক্ত করতেন ডা. মুরাদ

বারবার হিন্দু নারী বিয়ে, আমির খানের কুশপুত্তলিকা দাহ

বারবার হিন্দু নারী বিয়ে, আমির খানের কুশপুত্তলিকা দাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App