×

জাতীয়

শামা ওবায়েদ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:১০ পিএম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির বিষয়ে নতুন কোন তথ্য দেয়নি সৌদি

ফাইল ছবি

সৌদি আরবে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশির বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররারষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি আরবে হুতি হামলায় নিহত বাংলাদেশি শাহেদ আহম্মদের মরদেহ হস্তান্তরের সময় তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি সরকার এখনো কোনো তথ্য দেয়নি। তবে বিস্তারিত জানতে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে। এ ঘটনায় রায়ের কপি চাওয়া হয়েছে। এটি পেলে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এর আগে, ১৫ অক্টোবর মসজিদে অনৈতিক কাজের অভিযোগে নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দেয় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।

চিঠিতে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত তথ্য চাওয়া হয়। পরে ১৮ অক্টোবর ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকেও মৃত্যুদণ্ডের বিষয়ে জানতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে শাহেদ আহম্মদের মরদেহ হস্তান্তরের সময় শামা ওবায়েদ বলেন, নিহতের পরিবারকে অনুদান দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আরও যা যা প্রয়োজন তা সরকার করবে। শাহেদের মরদেহসহ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারানো ১১ জনের মরদেহ দেশে পৌঁছেছে বলেও জানান তিনি।

এ সময় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অনেকে আটকা পড়েছেন। ভিসার মেয়াদ শেষ হচ্ছে অনেকের। তাদের ভিসার মেয়াদ যেন বাড়ানো যায় সেজন্য আমরা কাজ করছি।

এছাড়া যারা আর সেসব দেশে যেতে পারছেন না, তাদেরকে দেশে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও কাজ চলছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া সৌদি আরবের কারাগারে থাকা সাড়ে ৭ হাজার বাংলাদেশির বিষয়ে বাংলাদেশ সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App