×

বরিশাল

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন বরিশালের আর্জেন্টাইন সমর্থকরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৬:২১ পিএম

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন বরিশালের আর্জেন্টাইন সমর্থকরা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার হতাশাজনক পারফরম্যান্সে ক্ষোভ প্রকাশ করে এক ড্রাম দুধ দিয়ে গোসল এবং মিষ্টি বিতরণের মাধ্যমে ব্রাজিলের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন বরিশালের পাঁচজন আর্জেন্টিনা সমর্থক।

সোমবার (২০ জুলাই) ভোরে ফাইনাল ম্যাচ শেষে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে ঘটে এই ব্যতিক্রমী ঘটনা।

জানা যায়, রোববার (১৯ জুলাই) রাতে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে বেলস পার্ক মাঠে বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে জড়ো হন শত শত দর্শক। খেলা শেষে আর্জেন্টিনার পারফরম্যান্সে চরম হতাশ হন রফিক সাদীসহ পাঁচ সমর্থক। হতাশা ও ক্ষোভ থেকে তারা দল বদলের সিদ্ধান্ত নেন।

আরো পড়ুন: মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি

এরপর মাঠেই এক ড্রাম দুধ ও মিষ্টি আনা হয়। দুধ দিয়ে গোসল করার পর তারা ব্রাজিলের জার্সি গায়ে তুলে নেন। এ সময় রফিক সাদী নিজ হাতে ব্রাজিল ও স্পেনের সমর্থকদের মিষ্টিমুখ করান। স্থানীয় ব্রাজিল সমর্থকরাও তাদের জার্সি উপহার দেন।

আরো পড়ুন: মাদ্রিদে স্পেনের বিজয় উৎসব

দল পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে রফিক সাদী বলেন, “ছোটবেলা থেকে অন্ধভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছি। কিন্তু ফাইনালে স্পেনের বিপক্ষে যেভাবে খেলেছে, তাতে আমরা খুবই হতাশ। আর্জেন্টিনার কাছ থেকে এমন পারফরম্যান্স আশা করিনি। ব্রাজিল হারলেও তারা কখনো এতটা লজ্জাজনকভাবে হারেনি। তাই আমার মনে হয়েছে, আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলই ভালো। তাদের পাঁচটি বিশ্বকাপ জয়ের ইতিহাস আছে। তাই আজ থেকে আমি ব্রাজিলের সমর্থক।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৪৯৬

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৪৯৬

সংযোগ শূন্য-মিটার উধাও, তবুও এলো বিদ্যুৎ বিল!

সংযোগ শূন্য-মিটার উধাও, তবুও এলো বিদ্যুৎ বিল!

১১ দলের লং মার্চ সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’

জামায়েত নেতা তাহের ১১ দলের লং মার্চ সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App