×

ফুটবল

মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম

মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি

ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়লেও লিওনেল মেসিকে হারানোর আনন্দের মধ্যেও এক ধরনের আক্ষেপ রয়ে গেছে স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সির। বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হওয়া বার্সেলোনা তারকা স্বীকার করেছেন, মেসি তার শৈশবের আদর্শ হওয়ায় তাকে হারতে দেখা তার ভালো লাগেনি।

স্পেন ২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর পর এক সাক্ষাৎকারে ১৯ বছর বয়সি এই সেন্টার-ব্যাক বলেন, ‘আমি আগে কখনো মেসিকে সামনে থেকে দেখিনি। ড্রেসিংরুমে যখন তাকে শুভেচ্ছা জানালাম, তখন মনে হচ্ছিল- এটা কি সত্যিই ঘটছে? এরপর অবশ্য মাঠে নেমে শুধু জয়ের দিকেই মনোযোগ দিয়েছি।’

মেসির বিপক্ষে একই মাঠে খেলতে পারাকে নিজের জন্য বিশেষ সম্মান বলেও উল্লেখ করেন কুবার্সি, ‘আমি বলতে পারি, তার সঙ্গে একই মাঠ ভাগাভাগি করা আমার জন্য অসাধারণ এক সৌভাগ্য। আমি খারাপও অনুভব করি, কারণ তিনি আমার আদর্শ এবং তাকে হারতে দেখতে আমার ভালো লাগে না। কিন্তু একই সঙ্গে আমরা জিতেছি, আর সেটাও আমাকে ভীষণ আনন্দ দেয়।’

আরো পড়ুন: বিশ্বকাপ ফাইনালে সংঘর্ষ, তদন্তে নামল ফিফা

পুরো বিশ্বকাপজুড়ে আইমেরিক লাপোর্তের সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে স্পেনের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ ছিলেন কুবার্সি। তার ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জিতে নেন ২০২৬ বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার, যেখানে তিনি নিজেরই সতীর্থ লামিন ইয়ামালকেও পেছনে ফেলেন।

মেসিকে আদর্শ মানা কুবার্সির এই মন্তব্য ফুটবলপ্রেমীদের কাছে আবারও মনে করিয়ে দিলো- প্রতিদ্বন্দ্বিতা যতই তীব্র হোক, কিংবদন্তিদের প্রতি সম্মান কখনোই ম্লান হয় না।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৬ বছর পর রোকেয়ার ঘরে আলো, কাটেনি আশ্রয়ের অন্ধকার

২৬ বছর পর রোকেয়ার ঘরে আলো, কাটেনি আশ্রয়ের অন্ধকার

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, ছাত্রদলকর্মী আটক

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, ছাত্রদলকর্মী আটক

পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঝুলন্ত সেতুতে চলাচল স্বাভাবিক

পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ঝুলন্ত সেতুতে চলাচল স্বাভাবিক

তিন দিনে তিন কর্মসূচি, সিংগাইরে বিএনপির বিভক্তি স্পষ্ট

তিন দিনে তিন কর্মসূচি, সিংগাইরে বিএনপির বিভক্তি স্পষ্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App