×

বরিশাল

আদালত প্রাঙ্গণে বিবাদীর ওপর হামলা, বাদীকে জরিমানা

Icon

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৬:২৭ পিএম

আদালত প্রাঙ্গণে বিবাদীর ওপর হামলা, বাদীকে জরিমানা

ছবি: সংগৃহীত

আদালত প্রাঙ্গণে বিবাদীর ওপর হামলার ঘটনায় বাদীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় চরফ্যাশন চৌকি আদালতের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার ওসমানগঞ্জ ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাজেদের ওপর মামলার বাদী সুমন ও তার পরিবারের লোকজন অতর্কিত হামলা চালায়। এ সময় তারা অধ্যক্ষ মাজেদের গায়ে পরিহিত পাঞ্জাবি ছিঁড়ে ফেলে এবং টেনে-হিঁচড়ে অপদস্ত করে।

ঘটনার বর্ণনা দিয়ে অধ্যক্ষ মাজেদ বলেন, ‘ওসমানগঞ্জ ইউনিয়নের চর নুরুল আমিন গ্রামে জমির বিরোধ নিয়ে একই এলাকার সুমন আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। ওই মামলায় হাজিরা দিতে এলে আদালত প্রাঙ্গণে রিকশার ভেতর বাদীপক্ষ আমার ওপর হামলা ও লাঞ্ছিত করে।’

আরো পড়ুন: ভিডিও করে ৪ বছর ধরে ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রী, পলাতক বিএনপি নেতা

এদিকে, আদালত প্রাঙ্গণে এমন হামলার ঘটনায় স্থানীয়রা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রায়হান জানান, ঘটনার বিবরণ শুনে আদালত মামলার বাদী সুমনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জমি সংক্রান্ত মূল মামলার রায়ে অধ্যক্ষ মাজেদকে ১৪ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়।

আদালত প্রাঙ্গণে হামলার বিষয়ে সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কোর্ট পুলিশ তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীকে নিরাপত্তা হেফাজতে নেয় এবং আদালতের কার্যক্রম শেষে চরফ্যাশন থানা পুলিশ তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলজেরিয়ায় দাবানলে ১২ জনের মৃত্যু, উদ্ধারকাজ অব্যাহত

আলজেরিয়ায় দাবানলে ১২ জনের মৃত্যু, উদ্ধারকাজ অব্যাহত

পররাষ্ট্রমন্ত্রী যেমন তিনজন, ৬৪ জেলায় স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না

রুমিন ফারহানা পররাষ্ট্রমন্ত্রী যেমন তিনজন, ৬৪ জেলায় স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না

এক ডেগে ১০১ মণ চালের খিচুড়ি

মানিকগঞ্জের জাবরা দরবারে অনন্য আয়োজন এক ডেগে ১০১ মণ চালের খিচুড়ি

বিগত বছরের তুলনায় কমেছে মব সহিংসতা

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিগত বছরের তুলনায় কমেছে মব সহিংসতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App