×

বরিশাল

তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৭:৫৩ পিএম

তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

ঝালকাঠি শহরের কাটপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ১২৭ কেজি অবৈধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় সাইফুল স্টোরের মালিক মো. সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাটপট্টি এলাকার সাইফুল স্টোরের একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ নাসিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোডাউন থেকে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইফুল স্টোরের মালিক মো. সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি কাটপট্টি এলাকার মো. মাহফুজুর রহমানের ছেলে।অভিযানে ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ নার্সের তাৎক্ষণিক বদলি

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইফুল স্টোরের গোডাউন থেকে ৩ হাজার ১২৭ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ পলিথিনের মজুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা পলিথিন আইন অনুযায়ী বিনষ্ট করা হবে।

অভিযানে নেতৃত্ব দেওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ নাসিম বলেন, অবৈধ পলিথিনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধ্বংসস্তূপ থেকে নাটকীয় উদ্ধারের পর বাবা-মায়ের কোলে পাঁচ বছরের শিশু

ধ্বংসস্তূপ থেকে নাটকীয় উদ্ধারের পর বাবা-মায়ের কোলে পাঁচ বছরের শিশু

বন্যার স্রোত আসতেই ছুটির ঘণ্টা, প্রাণে বাঁচল ১,৬৪৩ শিক্ষার্থী

বন্যার স্রোত আসতেই ছুটির ঘণ্টা, প্রাণে বাঁচল ১,৬৪৩ শিক্ষার্থী

মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা, কর্মকর্তারা বোনাস পাবেন কত?

কেন্দ্রীয় ব্যাংক মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা, কর্মকর্তারা বোনাস পাবেন কত?

মাধ্যমিক প্রধান শিক্ষকদের মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিক প্রধান শিক্ষকদের মাউশির জরুরি নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App