×

বিএনপি

মির্জা ফখরুলের নেতৃত্বে ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১০:২৫ এএম

মির্জা ফখরুলের নেতৃত্বে ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা

ছবি : সংগৃহীত

মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে তাদের রূপকল্প ও কর্মসূচি জাতির সামনে উপস্থাপন করতে যাচ্ছে।

এই ঐতিহাসিক আয়োজনে অংশ নিচ্ছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

আরো পড়ুন : আজ জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ, জানাতে পারেন নির্বাচনের সম্ভাব্য তারিখ

প্রতিনিধি দলের সদস্যরা হলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাহউদ্দিন আহমদ। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাত সাড়ে ৮টায় শুরু হয়ে বৈঠক চলে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App