×

বিএনপি

১ কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম

১ কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপির

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নতুন প্রজন্মের কর্মসংস্থান প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করব। কীভাবে সেই কর্মসংস্থান তৈরি করা হবে, তার বিস্তারিত পরিকল্পনা ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এ প্রতিশ্রুতি দেন।

আমীর খসরু বলেন, নির্বাচনের আগে ইশতেহার প্রকাশের চেয়ে ভোটের উপযুক্ত পরিবেশ তৈরি করাই এখন সবচেয়ে জরুরি। মানুষ আসলে কতটা ইশতেহার পড়ে ভোট দেয়, তা নিয়ে আমার সংশয় আছে।

বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রের মূল বিষয় হলো নিয়মিত আলোচনা। জনগণের কথা সবসময় বলতে হবে। আট বছর আগে বেগম খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ উপস্থাপন করেছিলেন। সময়ের বাস্তবতা বিবেচনায় আমরা ২৭ দফা ও পরে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, যা জনগণের মতামতের ভিত্তিতেই প্রণয়ন করা হয়েছে।

বিএনপি নেতা বলেন, দীর্ঘ আলোচনার পর ঐকমত্যের ভিত্তিতে সনদ স্বাক্ষরিত হয়েছে। ভিন্নমতের প্রতি সম্মান দেখানো জরুরি। ঐকমত্য ভেঙে নতুন ইস্যু তোলা মানে সেই ঐক্যের প্রতি অসম্মান প্রদর্শন।

আরো পড়ুন : রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়নে চমক

তিনি অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল জোর করে নিজেদের দাবি চাপিয়ে দিতে চায়। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে অনেকের মধ্যে স্বৈরাচারী মানসিকতা তৈরি হয়েছে। কিন্তু সনদ বাস্তবায়নও হতে হবে ঐকমত্যের ভিত্তিতে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে অন্যদের ওপর চাপ সৃষ্টি করা ঠিক হবে না।

নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টার অভিযোগ তুলে আমীর খসরু বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারা কি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে- এমন প্রশ্ন এখন অনেকের মনেই রয়েছে।

সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ রাজনীতির আহ্বান জানিয়ে তিনি বলেন, সবারই প্রতিবাদের অধিকার আছে, কিন্তু মানুষ সংঘর্ষ দেখতে চায় না। ৩১ দফার সব বিষয় সনদে অন্তর্ভুক্ত না হলেও বিএনপি রাস্তায় নামছে না। আমরা জনগণের কাছে যাচ্ছি, ম্যান্ডেট পেলে তা বাস্তবায়ন করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App