×

বিএনপি

‘রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম

‘রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি’

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, আপনারা (সাংবাদিক) পত্রিকায় যেভাবে গুঞ্জনের খবর দেখছেন, আমিও সেভাবেই শুনেছি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে কক্সবাজারের উন্নয়ন নিয়ে অর্থমন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চাইলে, অথবা স্বাস্থ্যগত কারণে কিংবা অন্য যেকোনো কারণে, সেই সুযোগ রয়েছে। কিন্তু তার পদত্যাগের বিষয়ে কিছু জানি না।’

আরো পড়ুন: রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি কিছুদিন আগে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। অসুস্থ হলে চিকিৎসা নিতেই পারেন। তবে কথিত ফোনালাপের বিষয়ে তিনি কিছু জানেন না।’

রাষ্ট্রপতি শারীরিক অবস্থার কথা জানিয়ে সরকারকে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না, এটা সরকারকে জানানোর বিষয় নয়। রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে চান, সেই সুযোগ তার আছে। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।

তিনি আরো বলেন, ‘সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। এটুকুই নিয়ম। এর বাইরে আমার আর কিছু জানা নেই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App