×

সরকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, স্বাস্থ্যগত অথবা অন্য যে কোনো কারণে তাঁর পদত্যাগ করার সুযোগ আছে। তবে আমরা সেটা জানি না।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কক্সবাজারের উন্নয়ন নিয়ে অর্থমন্ত্রণালয়ে বৈঠক শেষে রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

সালাহউদ্দিন আহমদ বলেন, পদত্যাগের বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। আপনারা (সাংবাদিক) পত্রিকায় যেভাবে গুঞ্জনের খবর দেখছেন, আমিও সেভাবেই শুনেছি। গুঞ্জন তো গুঞ্জনই। ঘটনা যদি হয়, তাহলে আমরা দেখবো।

এসময় সাংবাদিকরা বলেন, বিষয়টি গুঞ্জন না, গণমাধ্যমে এসেছে। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা রাষ্ট্রপতিকে এ বিষয়ে জিজ্ঞেস করতে পারেন।

আরো পড়ুন : রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদ ছাড়ার গুঞ্জন, উত্তরসূরি নিয়ে আলোচনা

জানা গেছে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন। বঙ্গভবন-সংশ্লিষ্ট একটি সূত্রের ভাষ্য, তিনি ইতোমধ্যে ঘনিষ্ঠ কর্মকর্তাদের শিগগিরই দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। পদত্যাগের পর কিছুদিন বিশ্রামে থাকার পাশাপাশি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ারও পরিকল্পনা থাকতে পারে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং তার সাংবিধানিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের মধ্যেও তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তবে সেই সময় থেকেই বিভিন্ন রাজনৈতিক মহল ও আন্দোলনকারী সংগঠনের পক্ষ থেকে তার পদত্যাগের দাবি ওঠে। যদিও অন্তর্বর্তী সরকার তাকে অপসারণে কোনো পদক্ষেপ নেয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

ঝটিকা মিছিলের চেষ্টা, ধরা খেলো নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী

ঝটিকা মিছিলের চেষ্টা, ধরা খেলো নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী

কর্মকর্তা সংকটে স্থবির, সেবা না পেয়ে ভোগান্তি

রায়গঞ্জ পৌরসভা কর্মকর্তা সংকটে স্থবির, সেবা না পেয়ে ভোগান্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App