×

বিএনপি

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:০৬ এএম

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

ছবি: সংগৃহীত

রাজধানীর কাফরুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছে। এতে আরো দুই পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১১টায় কাফরুল থানার মিরপুর-১৩-এর ই-ব্লক এলাকায় ওপেক্স গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

নিহত ইউসুফ আলী বরিশালের উজিরপুর উপজেলার শাকরাল গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কাফরুলের পশ্চিম বাইশটেকি এলাকায় বসবাস করতেন। তিনি কাফরুল থানা ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি যুবদলের কর্মী হিসেবে সক্রিয় ছিলেন।

আহতরা হলেন– পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাসিন্দা নালাম সরদার (৪৫)। তিনি ফুটপাতে কাঁচামাল বিক্রি করেন। মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা মনির হোসেন (৩২)। তিনি ফুটপাতে কাপড় ব্যবসা করেন।

আরো পড়ুন: বৃষ্টির পর ঢাকার সকালে স্বস্তি, কমলো দূষণ

নিহত ইউসুফ আলীর রাজনৈতিক সহযোদ্ধা মামুন মিয়া বলেন, প্রতিদিনের মতো তারা কাফরুলের ই-ব্লকের ১ ও ২ নম্বর লিংক রোডে ওপেক্স গার্মেন্টসের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় ৩-৪ জন ব্যক্তি তাদের চারপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকে। ইউসুফ তাদের পরিচয় জানতে চাইলেই তারা আচমকা আগ্নেয়াস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, গুলির শব্দ শুনে তারা আশপাশের লোকজনকে সঙ্গে নিয়ে হামলাকারীদের ধাওয়া করেন। পরে ঘটনাস্থলে ফিরে এসে ইউসুফসহ দুই পথচারীকে রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসকরা ইউসুফকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দুজন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।’

কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) কামরুল বলেন, ‘গুলির ঘটনার পরপরই স্থানীয় লোকজন ধাওয়া করে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App