×

আবহাওয়া

বৃষ্টির পর ঢাকার সকালে স্বস্তি, কমলো দূষণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:৪১ এএম

বৃষ্টির পর ঢাকার সকালে স্বস্তি, কমলো দূষণ

ছবি: সংগৃহীত

গতকাল থেকে চলা ঝিরিঝিরি বৃষ্টির পর অবশেষে রাজধানীতে দেখা মিলেছে সূর্যের আলো। আর সেই আলো ফোটার সঙ্গে সঙ্গেই রাজধানীজুড়ে বইতে শুরু করেছে স্বস্তির এক শীতল হাওয়া।

যে শহরের বাতাস মানেই দীর্ঘদিন ধরে ‘অস্বাস্থ্যকর’ কিংবা ‘ঝুঁকিপূর্ণ’ লাল সংকেত, সেই ঢাকা আজ নগরবাসীকে উপহার দিয়েছে প্রাণভরে শ্বাস নেওয়ার মতো এক দারুণ সকাল। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ৮৩ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান নেমে এসেছে ২২ নম্বরে।

ধুলো-ধোঁয়ায় বন্দি চিরচেনা এই যান্ত্রিক শহর আজ পেয়েছে ‘মাঝারি’ মানের নির্মল বাতাস ও এক স্বর্গীয় স্বস্তি।

আরো পড়ুন: রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে উগান্ডার রাজধানী কাম্পালা শহরের দূষণ স্কোর ১৬৬, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

২য় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনশাসা শহরের দূষণ স্কোর ১৫৮, অর্থাৎ এই শহরের বাতাস একই পর্যায়ে রয়েছে।

৩য় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহরের দূষণ স্কোর ১৩৭, অর্থাৎ এই শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App