×

বিএনপি

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

ছবি: সংগৃহীত

রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে এক যুবদলকর্মী নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের ভাই।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাফরুল থানায় মামলাটি দায়ের করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১১টায় কাফরুল থানার মিরপুর-১৩-এর ই-ব্লক এলাকায় ওপেক্স গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পরপর স্থানীয় লোকজন ধাওয়া করে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

নিহত ইউসুফ আলী বরিশালের উজিরপুর উপজেলার শাকরাল গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কাফরুলের পশ্চিম বাইশটেকি এলাকায় বসবাস করতেন। তিনি কাফরুল থানা ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি যুবদলের কর্মী হিসেবে সক্রিয় ছিলেন।

আরো পড়ুন: রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

আহতরা হলেন– পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাসিন্দা নালাম সরদার (৪৫)। তিনি ফুটপাতে কাঁচামাল বিক্রি করেন। মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা মনির হোসেন (৩২)। তিনি ফুটপাতে কাপড় ব্যবসা করেন।

নিহত ইউসুফ আলীর রাজনৈতিক সহযোদ্ধা মামুন মিয়া বলেন, প্রতিদিনের মতো তারা কাফরুলের ই-ব্লকের ১ ও ২ নম্বর লিংক রোডে ওপেক্স গার্মেন্টসের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় ৩-৪ জন ব্যক্তি তাদের চারপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকে। ইউসুফ তাদের পরিচয় জানতে চাইলেই তারা আচমকা আগ্নেয়াস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, গুলির শব্দ শুনে তারা আশপাশের লোকজনকে সঙ্গে নিয়ে হামলাকারীদের ধাওয়া করেন। পরে ঘটনাস্থলে ফিরে এসে ইউসুফসহ দুই পথচারীকে রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসকরা ইউসুফকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দু’জন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।’

আরো পড়ুন: রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২

কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর একজনকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘গুলির ঘটনার পরপরই স্থানীয় লোকজন ধাওয়া করে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি আরো বলেন, এই ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে আজ সকালে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App