×

বিএনপি

জ্বালানি সংকট কাটাতে অবকাঠামো উন্নয়নে সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

Icon

নজরুল ইসলাম, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:৩৮ পিএম

জ্বালানি সংকট কাটাতে অবকাঠামো উন্নয়নে সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ উল্লেখ করে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে সময় দিতে হবে। জ্বালানি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি ও নতুন কূপ খননের মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে পরিস্থিতির উন্নতি সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেট নগরের একটি হলরুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, “জ্বালানি সংকটের চ্যালেঞ্জ স্পষ্ট। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে সংকট থেকে বের হতে যতটুকু সময় প্রয়োজন, সেই সময় দিতে হবে।”

আরো পড়ুন: পুলিশ-মাদক কারবারিদের গোলাগুলি, আহত ৪

তিনি বলেন, জ্বালানি টার্মিনালের সক্ষমতা বাড়ানো এবং নতুন কূপ খনন করা হলে দেশের জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা আরও বাড়বে। এ ক্ষেত্রে প্রায় দুই বছর সময় প্রয়োজন হতে পারে।

বর্তমানে দেশে দৈনিক জ্বালানির চাহিদা সরবরাহের তুলনায় প্রায় দ্বিগুণ উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বছরের এ সময়ে অন্যান্য মৌসুমের তুলনায় জ্বালানির চাহিদা বেশি থাকে। ফলে সরবরাহ ঘাটতির কারণে সংকটটি আরও দৃশ্যমান হয়েছে।

অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগ বাড়াতে হলে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করা জরুরি। এ বিষয়ে সরকার কাজ করছে। সংকট মোকাবিলায় মালয়েশিয়া থেকে এলএনজি আমদানিরও চেষ্টা করা হচ্ছে।

কৃষি প্রসঙ্গে তিনি বলেন, দেশের কৃষিক্ষেত্রে আগামী দিনের লক্ষ্য হচ্ছে কৃষিকাজ থেকে সর্বোচ্চ অর্থনৈতিক রিটার্ন নিশ্চিত করা। কৃষির অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষকদের আয় ও উৎপাদনশীলতা বাড়াতে সরকার কাজ করবে।

পরে কৃষি উন্নয়ন প্রকল্পের কর্মশালা শেষে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বন বিভাগ আয়োজিত বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুমুক্তাদির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

 রায়গঞ্জে বিপুল নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার ১

রায়গঞ্জে বিপুল নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার ১

জাসদ কার্যালয়ে পুলিশের অবস্থান

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা কর্মসূচি জাসদ কার্যালয়ে পুলিশের অবস্থান

জ্বালানি সংকট কাটাতে অবকাঠামো উন্নয়নে সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে অবকাঠামো উন্নয়নে সময় দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App