×

ঢাকা

পুলিশ-মাদক কারবারিদের গোলাগুলি, আহত ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:৩১ পিএম

পুলিশ-মাদক কারবারিদের গোলাগুলি, আহত ৪

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইসদাইর রেললাইন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২ জনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য থাকলেও তাৎক্ষণিকভাবে বাকি ৩ জনের পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন: হাসপাতালের ‘সিন্ডিকেট’ নির্মূল করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘ আজ (শনিবার) দুপুরের দিকে ইসদাইর রেললাইন এলাকায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি শুরু হয়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘ইসদাইরে একটি ঘটনা ঘটেছে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত জানানো হবে। ঘটনার পর ইসদাইর রেললাইন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App