×

বিএনপি

আওয়ামী লীগ-জামায়াত ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে: রাশেদ খাঁন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৫৭ এএম

আওয়ামী লীগ-জামায়াত ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

আলোচনার ভিত্তিতেই ভবিষ্যতে আওয়ামী লীগ- জামায়াত একতাবদ্ধ হয়ে মাঠে নামবে বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেন, জ্বালানি সংকটের মধ্যে প্রায় ১ লাখ লিটার তেল খরচ করে লংমার্চ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৯ আগস্ট) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেছেন, জ্বালানি সংকটের মধ্যে প্রায় ১ লাখ লিটার তেল খরচ করে লংমার্চ করবে জামায়াত।  মাত্র ৬ মাস অতিক্রম করে ৭ মাসে পড়েছে সরকারের বয়স। এরমধ্যেই ক্ষমতার জন্য মরিয়া হয়ে গেছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্র বিরোধী (এনসিপির ভাষায়) এই দলটি। তারা কখনো ক্ষমতায় যেতে না পারলেও রাষ্ট্রে অস্থিরতা ও অশান্তি সৃষ্টি করতে পারবে।

আরো পড়ুন: চিকিৎসার কথা বলে ছেলেকে ডেকে নিয়ে হত্যা করল বাবা

পোস্টে তিনি আরো লিখেছেন,  কর্মসূচি ডাকবে জামায়াত, আর তার মধ্যে ঢুকে পড়বে আওয়ামীলীগ। যদিও জামায়াত এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য বিশ্লেষণ করলে দাঁড়ায় যে, আলোচনার ভিত্তিতেই ভবিষ্যতে আওয়ামীলীগ- জামায়াত একতাবদ্ধ হয়ে  মাঠে নামবে। আর আওয়ামীলীগের নামার পথ তৈরি করে দিতেই এই লং মার্চের ঘোষণা।


এ সময় তিনি ধারণা করে লিখেন, জামায়াতের লং মার্চে আওয়ামীলীগ ঢুকলে তাদের কোন আপত্তি নাই। অর্থাৎ ৭১ এর গণহত্যাকারী দল ও ২৪ এর গণহত্যাকারী দল ক্ষমতার স্বার্থে একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। তাদের কাছে জ্বালানি সংকটের মত জাতীয় সংকট মূখ্য বিষয় নয়, তারা বোঝে শুধু ক্ষমতা, আর এজন্য জাতীয় সংকটকে পূঁজি করে জামায়াত ১ লাখ লিটার তেল খরচ করতে যাচ্ছে লং মার্চে ক্ষমতা না জনতা!।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App