×

আন্তর্জাতিক

চিকিৎসার কথা বলে ছেলেকে ডেকে নিয়ে হত্যা করল বাবা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৩৫ এএম

চিকিৎসার কথা বলে ছেলেকে ডেকে নিয়ে হত্যা করল বাবা

ছবি: সংগৃহীত

যে বাবা সন্তানের জীবন রক্ষায় নিজের সবকিছু উজাড় করে দেন, সেই বাবার হাতেই শেষ হলো অসুস্থ সন্তানের জীবন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে মানসিক সমস্যায় আক্রান্ত ৩৮ বছর বয়সী ছেলেকে চিকিৎসার কথা বলে ছেলেকে ডেকে নিয়ে নিজ হাতেই হত্যার অভিযোগ উঠেছে তার ৬৪ বছর বয়সী বাবার বিরুদ্ধে।

রোববার (৩০ আগস্ট) নয়াদিল্লির কালিন্দি কুঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। 

এদিকে, ঘটনার তদন্তে নেমে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই বাবা ও তার সঙ্গে থাকা আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, একটি পরিত্যক্ত শিপিং কনটেইনারের ভেতরে নিয়ে ছেলেকে হত্যা করেন ওই বাবা।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের কালিন্দি কুঞ্জ এলাকায় একটি পরিত্যক্ত কনটেইনার থেকে গুল হাসান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ২২ আগস্ট তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরো পড়ুন: নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৬৯১, তিন হাজারের অধিক

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, গুল হাসানের মাথায় পাথর দিয়ে আঘাত করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ও সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন।

এ ঘটনায় ৬৪ বছর বয়সী তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কাছে তিনি দাবি করেছেন, এক সহযোগীর সহায়তায় ছেলেকে হত্যা করেন। চিকিৎসার কথা বলে গুল হাসানকে বাড়ি থেকে বের করে একটি পরিত্যক্ত কনটেইনারে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে হত্যা করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশ জানায়, ২৩ আগস্ট কনটেইনারের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। সেখানে মরদেহটির মাথায় গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়।

পরবর্তীতে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, তিনজন ব্যক্তি কনটেইনারের ভেতরে প্রবেশ করেছিলেন। কিছুক্ষণ পর তাদের মধ্যে দুজনকে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।

তবে কেন একজন বাবা নিজের সন্তানকে হত্যার মতো নির্মম সিদ্ধান্ত নিলেন, সেই কারণ এখনো স্পষ্ট নয়। হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ ও জড়িত অন্য ব্যক্তিদের বিষয়ে জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App