×

বিএনপি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পার্বতীপুরে উত্তেজনা, সংঘাতের আশঙ্কা

Icon

মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর)

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৭:৫৫ পিএম

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পার্বতীপুরে উত্তেজনা, সংঘাতের আশঙ্কা

ছবি: ভোরের কাগজ

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দিনাজপুরের পার্বতীপুরে দলটির প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় উত্তেজনা দেখা দিয়েছে। একই এলাকায় পাশাপাশি স্থানে দুই পক্ষের সমাবেশের প্রস্তুতির খবরে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।

গত শনিবার (২৯ আগস্ট) দুপুরে ও রাতে পার্বতীপুর প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে দুই পক্ষের নেতাদের বক্তব্যে এ উত্তেজনার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। রাত ৮টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত এজেডএম রেজওয়ানুল হকের( বিএনপি থেকে বহিস্কৃত) নেতৃত্বাধীন বিএনপির প্রতিদ্বন্দ্বী অংশের নেতাকর্মীরা।

আরও পড়ুন: হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ নার্সের তাৎক্ষণিক বদলি

পার্বতীপুর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, সাবেক সিনিয়র সহসভাপতি ও বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য সাজেদুর রহমান, সাবেক সহসভাপতি অহিদুল হক সরকার,  

সাবেক সহসভাপতি সালেহ আহমেদ মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন মাস্টার সহ অন্যরা।

লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন মাস্টার। তিনি বলেন, একই স্থানে দুই পক্ষের সমাবেশ আয়োজনের অভিযোগ সত্য নয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শের অনুসারী হিসেবে এজেডএম রেজওয়ানুল হকের ঢাকা মোড়ের ব্যক্তিগত কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই কার্যালয়টি এর আগে পার্বতীপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়েছে।

তিনি আরও দাবি করেন, পার্বতীপুর বিএনপির তৃণমূলের অর্ধেকের বেশি নেতাকর্মী দীর্ঘদিন ধরে সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হকের নেতৃত্বে দলীয় কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন। সংবাদ সম্মেলনে সদ্য গঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যানের ঘোষণা দেন এ অংশের নেতারা।

এর আগে দুপুর দেড়টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন পার্বতীপুর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন সাদো ও মাহাবুর রশিদ সংগ্রাম এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম বাবু ও শরিফুল ইসলামসহ অন্য নেতারা।

লিখিত বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, আগামী ১ সেপ্টেম্বর সকালে পার্বতীপুর শহরের ঢাকা মোড়ে বিএনপির উদ্যোগে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি বাধাগ্রস্ত করতে স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এজেডএম রেজওয়ানুল হকের নেতৃত্বে একই এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘোষণা দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এজেডএম রেজওয়ানুল হকসহ তাঁর অনুসারীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিরা দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারেন না।

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করে বলেন, এজেডএম রেজওয়ানুল হকের উচিত তাঁর সমর্থকরা যাতে কোনো ধরনের সংঘাত বা সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকা।

এ সময় তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা এজেডএম রেজওয়ানুল হকের ডাকা সমাবেশে বিএনপির কোনো নেতাকর্মী উপস্থিত বা অংশগ্রহণ করলে এবং তা প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে; এমনকি আজীবনের জন্য বহিষ্কার করা হতে পারে।

দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১ সেপ্টেম্বর পার্বতীপুর শহরের পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সংঘাত এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধ্বংসস্তূপ থেকে নাটকীয় উদ্ধারের পর বাবা-মায়ের কোলে পাঁচ বছরের শিশু

ধ্বংসস্তূপ থেকে নাটকীয় উদ্ধারের পর বাবা-মায়ের কোলে পাঁচ বছরের শিশু

বন্যার স্রোত আসতেই ছুটির ঘণ্টা, প্রাণে বাঁচল ১,৬৪৩ শিক্ষার্থী

বন্যার স্রোত আসতেই ছুটির ঘণ্টা, প্রাণে বাঁচল ১,৬৪৩ শিক্ষার্থী

মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা, কর্মকর্তারা বোনাস পাবেন কত?

কেন্দ্রীয় ব্যাংক মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা, কর্মকর্তারা বোনাস পাবেন কত?

মাধ্যমিক প্রধান শিক্ষকদের মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিক প্রধান শিক্ষকদের মাউশির জরুরি নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App