ট্রাফিক আইন লঙ্ঘন করায় গাড়িতে মামলা, খুশি বিমানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম
ছবি: সংগৃহীত
ট্রাফিক আইন অমান্য করে উল্টোপথে চলায় বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, তারেক রহমানের গঠিত সরকার যে সুশাসনে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে এবং আইনের ঊর্ধ্বে যে কেউ নন, এটা তাই প্রমাণ করে। একজন গাড়িচালক মন্ত্রীকে নিয়ে ট্রাফিক আইন লঙ্ঘন করবেন, সেটা কোনোভাবেই এই সরকার বরদাশত করবে না। আমার নিজের গাড়ির জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’
এ সময় আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “গাড়িটি উল্টো পথে চালানো স্পষ্টতই ট্রাফিক আইনের লঙ্ঘন ছিল। এর জন্য যে মামলা ও জরিমানা করা হয়েছে, তাতে আমি সন্তুষ্ট।” বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রবেশপথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
আরো পড়ুন: উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা
তিনি বলেন, ‘তারেক রহমানের গঠিত সরকার যে সুশাসনে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে এবং আইনের ঊর্ধ্বে যে কেউ নন, এটা তাই প্রমাণ করে। একজন গাড়িচালক মন্ত্রীকে নিয়ে ট্রাফিক আইন লঙ্ঘন করবেন, সেটা কোনোভাবেই এই সরকার বরদাশত করবে না। আমার নিজের গাড়ির জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’
উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের গাড়ি ও চালকের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার সকালে রাজধানীর সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে।
মন্ত্রী বলেন, ‘ঘটনাটি আমাদের প্রধান বিচারপতির বাসার বিপরীত দিকের রাস্তাটায় ঘটে। সড়কের বাম দিকে প্রচণ্ড ভিড় থাকায় এই অবস্থা হয়। আপনারা দেখবেন, এখানে একটা ডিভাইডার আছে। এই ডিভাইডারটা অতিক্রম করার সময় রাস্তাটা ফাঁকা ছিল। ডিভাইডার অতিক্রম করে ওই রাস্তাটায় সে (চালক) উঠতে চেয়েছিল। আমি মনে করি যা স্পষ্টতই ট্রাফিক আইনের লঙ্ঘন। এজন্য যে মামলা হয়েছে, জরিমানা হয়েছে, তাতে আমি খুশি। এতে প্রমাণ করে, এই ধরনের ঘটনা যাতে কেউ না ঘটান। কারণ কেউ ঘটালে পার পাবেন না। বুঝতেই পারেন, এটা তারেক রহমানের সরকার। তিনি অত্যন্ত কঠোরভাবে আইনকে প্রতিষ্ঠিত করতে চান এবং আইনের ঊর্ধ্বে কাউকে রাখতে চান না।’
