×

সরকার

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা ঠুকেছে ট্রাফিক পুলিশ। রাজধানীর সার্কিট হাউস সড়কে উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে এই মামলা দেওয়া হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘একজন মন্ত্রীর গাড়ি সকাল ৯টা ৮ মিনিটে সার্কিট হাউস সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়। সেই গাড়ির নম্বর ঢাকা মেট্রো–ঘ-১৮-....।’

চালককে বলা হয়, এভাবে উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের সম্পূর্ণ লঙ্ঘন। দুটি মামলা হয়েছে এবং তিন হাজার, তিন হাজার করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

আরও পড়ুন: সাংবাদিকদের কলমের খোঁচায় যেন কারও মান ক্ষুণ্ন না হয়: তথ্যমন্ত্রী

‘রেঞ্জ রোভার’ ওই গাড়ির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে বলে জানান ট্রাফিক পুলিশের কর্মকর্তা। তিনি আরও বলেন, ‘মন্ত্রীর গাড়ি যখন উল্টোপথে যাচ্ছিল, সেই সময়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর পাশের সড়ক দিয়ে সচিবালয় অভিমুখে অতিক্রম করছিল।’

ঘটনার সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী গাড়িতে ছিলেন বলে জানায় ট্রাফিক পুলিশ। তবে এ বিষয়ে এখনো তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা হয়েছে নিশ্চিত করে ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘এটা নজিরবিহীন।’ তিনি আরও বলেন, ‘অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উল্টো পথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে আসলেও মামলার ঘটনা এটিই প্রথম।’

পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘যেখানে প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাওয়া-আসা করছেন। যানজটের মধ্যেও প্রধানমন্ত্রীর গাড়িবহর ট্রাফিক সিগন্যাল মেনে চলছে, সেখানে মন্ত্রী কিংবা সচিবের গাড়ি উল্টোপথে যাওয়ার এই ঘটনার পরিণতি দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি বার্তা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাফিক আইন লঙ্ঘনে গাড়িতে মামলায় খুশি বিমানমন্ত্রী

ট্রাফিক আইন লঙ্ঘনে গাড়িতে মামলায় খুশি বিমানমন্ত্রী

শরীর সায় না দিলেও ভালোবাসার টানে এসেছি

সংসদে আবেগাপ্লুত মির্জা আব্বাস শরীর সায় না দিলেও ভালোবাসার টানে এসেছি

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, ‘এসআরবি’ গঠনের বিল সংসদে

বিলুপ্ত হচ্ছে র‌্যাব, ‘এসআরবি’ গঠনের বিল সংসদে

প্রায় ৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে জুলাই-আগস্টে

প্রায় ৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে জুলাই-আগস্টে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App