×

বলিউড

সন্তানসহ পরিবারে পরপর ১১ জনের মৃত্যু দেখেন গোবিন্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬ এএম

সন্তানসহ পরিবারে পরপর ১১ জনের মৃত্যু দেখেন গোবিন্দ

বলিউড সুপারস্টার গোবিন্দ। ছবি : সংগৃহীত

আশির দশকের সুপারস্টার গোবিন্দকে এই মুহূর্তে বড় পর্দায় খুব একটা দেখা না গেলেও তার ভক্তসংখ্যা কিন্তু সেভাবে কমেনি। গত বছরই গুলিবিদ্ধ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। শত কষ্টের পরেও মুখের হাসি ম্লান হয় না তার।

তবে এই দুঃসময় অভিনেতার জীবনে নতুন বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, পরিবারে পরপর ১১ জনের মৃত্যু! সম্পূর্ণ তছনছ হয়ে যায় গোবিন্দর জীবন। এর মধ্যে রয়েছে তার কোলের সন্তানও। 

বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে গোবিন্দ নিজেই জানান এই কথা। তিনি বলেন, ‘আমি আমার পরিবারের ১১ জনের মৃত্যু দেখেছি। সঙ্গে আমার মেয়েটাও মারা যায়।’

আরো পড়ুন : ঐশ্বরিয়ার জন্য বাজেভাবে যে নায়িকাকে ঠকান অভিষেক!

মেয়ের বয়স তখন ৪ মাস। প্রি-ম্যাচিওর ছিল সে, অনেক কষ্ট করেও শেষরক্ষা হয়নি। জন্মের পরেই মৃত্যু হয় তার। 

এখানেই শেষ নয়, বাবা-মা থেকে শুরু করে দুই ভাই, এক বোন ও তার স্বামীকেও হারান গোবিন্দ। ভাই-বোনদের সন্তানদের দায়িত্ব এসে পড়ে অভিনেতার কাঁধে। দায়িত্ব থেকে পালিয়ে যাননি গোবিন্দ। তাদের পাশে দাঁড়িয়েছেন। ভাগ্নে কৃষ্ণা অভিষেক ভারতের শোবিজ দুনিয়ায় বেশ পরিচিত নাম। তার আর এক ভাগ্নি রাগিনী খান্নাও বলিউডে বেশ নাম করেছেন। 

দুই ছেলে মেয়েকে নিয়ে গোবিন্দাও সুখে আছেন। তবু অতীত এখনো তাকে বিধ্বস্ত করে মাঝেমধ্যে। মনে পড়ে যায় হারিয়ে ফেলা মানুষদের কথা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App