×

বলিউড

নায়ক প্রশ্ন করলে তিনি ‘পেশাদার’, নায়িকা হলেই ‘বেশি কথা’ : কৃতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম

নায়ক প্রশ্ন করলে তিনি ‘পেশাদার’, নায়িকা হলেই ‘বেশি কথা’ : কৃতি

কৃতি সেনন। ছবি : সংগৃহীত

সময় বদলেছে, বেড়েছে নারীকেন্দ্রিক সিনেমার সংখ্যাও। তবু বলিউডে নারী ও পুরুষ শিল্পীদের মধ্যে বৈষম্য পুরোপুরি দূর হয়নি বলে মন্তব্য করেছেন অভিনেত্রী কৃতি সেনন। কাজের পরিবেশে নারী শিল্পীদের প্রতি ভিন্ন ধরনের আচরণ এখনো বিদ্যমান বলেও দাবি তার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি বলেন, মডেলিং, ইঞ্জিনিয়ারিং কলেজ কিংবা অভিনয়—জীবনের বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে বলিউডেই তিনি সবচেয়ে বেশি বৈষম্যের মুখোমুখি হয়েছেন।

অভিনেত্রী জানান, ক্যারিয়ারের শুরুতে তিনি যেসব ছবিতে কাজ করেছেন, সেগুলোর বেশির ভাগই ছিল নায়ককেন্দ্রিক। সেখানে নায়িকাদের চরিত্র অনেক সময় শুধু ‘প্রেমিকা’র মধ্যেই সীমাবদ্ধ থাকত। যদিও এখন পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে এবং নারীদের জন্য গুরুত্বপূর্ণ চরিত্র লেখা হচ্ছে, তবু বৈষম্য এখনো পুরোপুরি দূর হয়নি।

কৃতির অভিযোগ, শুটিং সেটে নিজের চরিত্র বা কোনো দৃশ্য নিয়ে প্রশ্ন তুললে অনেক সময় সেটিকে নেতিবাচকভাবে দেখা হয়। অথচ একই ধরনের প্রশ্ন কোনো পুরুষ অভিনেতা করলে তা তার কাজের প্রতি নিষ্ঠা হিসেবে বিবেচিত হয়।

আরো পড়ুন : তৃতীয় বিয়ে করছেন আমির, উপস্থিত থাকবেন সাবেক দুই স্ত্রী

এ প্রসঙ্গে তিনি বলেন, একজন নায়িকা যদি চরিত্র নিয়ে প্রশ্ন করেন, অনেকেই বলেন, আবার কত প্রশ্ন শুরু হলো! অথচ একই প্রশ্ন কোনো পুরুষ অভিনেতা করলে বলা হয়, তিনি কাজের প্রতি ভীষণ নিবেদিত। আমার ক্ষেত্রেও এমন হয়েছে। আমি কোনো দৃশ্য বিশ্লেষণ করতে চাইলে শুনতে হয়েছে, ‘এত ভেবে দেখার দরকার নেই।’ কিন্তু একই কথা কোনো পুরুষ সহ-অভিনেতা বললে সেটিকে গুরুত্ব দেওয়া হয়েছে।”

শুধু কাজের মূল্যায়নেই নয়, শুটিং সেটের দৈনন্দিন ব্যবস্থাপনাতেও বৈষম্যের অভিজ্ঞতার কথা তুলে ধরেন কৃতি। তার দাবি, অনেক সময় পুরুষ অভিনেতাদের জন্য তুলনামূলক ভালো মেকআপ রুম বা গাড়ির ব্যবস্থা করা হয়।

তবে এসব সুবিধা-অসুবিধার চেয়ে আচরণগত বৈষম্যই তাকে বেশি কষ্ট দেয় বলে জানান তিনি। তার ভাষায়, বারবার এমন অনুভূতি দেওয়া হয় যেন নারী শিল্পীরা কম গুরুত্বপূর্ণ।

আরেকটি অভিজ্ঞতা শেয়ার করে কৃতি বলেন, সহকারী পরিচালকেরা অনেক সময় নারী শিল্পীদের আগে সেটে ডেকে নেন, কারণ পুরুষ তারকাদের অপেক্ষা করাতে তারা বেশি সংকোচ বোধ করেন। তার মতে, অজান্তেই অনেকেই পুরুষ তারকাদের বেশি গুরুত্ব দেন এবং ধরে নেন, নারী শিল্পীরা সহজেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন।

সম্প্রতি হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল ২’ সিনেমায় দেখা গেছে কৃতি সেননকে। ছবিতে তার সহশিল্পী ছিলেন শাহিদ কাপুর ও রাশমিকা মান্দানা। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বিশ্বব্যাপী বক্স অফিসে সিনেমাটি এখন পর্যন্ত প্রায় ১৩৭ কোটি টাকা আয় করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চকবাজারের আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

চকবাজারের আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার

পানিসম্পদমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার

আর্জেন্টিনা সমর্থকের ঘুষিতে নাকের হাড় ভাঙাল ব্রাজিল সমর্থকের

ফুটবল খেলা নিয়ে তর্ক আর্জেন্টিনা সমর্থকের ঘুষিতে নাকের হাড় ভাঙাল ব্রাজিল সমর্থকের

অস্ত্র ঠেকিয়ে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই

সোনাগাজী অস্ত্র ঠেকিয়ে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App