×

বলিউড

তৃতীয় বিয়ে করছেন আমির, উপস্থিত থাকবেন সাবেক দুই স্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:৫৪ পিএম

তৃতীয় বিয়ে করছেন আমির, উপস্থিত থাকবেন সাবেক দুই স্ত্রী

ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখতে চলেছেন। রোববার (৫ জুলাই) প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা রয়েছে তার।

কিছুদিন আগেই গৌরীর সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন আমির। বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে এ নিয়ে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে।

তবে বলিউডের চিরচেনা জাঁকজমকপূর্ণ আয়োজন থেকে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছেন এই অভিনেতা। বিলাসবহুল হোটেল বা বড় কোনো রিসোর্ট নয়, নিজের বান্দ্রার বাসভবনেই ঘরোয়া পরিবেশে বিয়ের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পুরো আয়োজনই থাকবে অত্যন্ত সাদামাটা ও পারিবারিক আবহে।

আরো পড়ুন : ১১ বছর ধরে শরীরে রোগ নিয়ে ঘুরছেন দিলজিৎ!

বিয়ের অতিথি তালিকাও রাখা হয়েছে ছোট পরিসরে। দুই পরিবারের সদস্য, হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এবং বিশেষ কিছু আমন্ত্রিত অতিথিই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এই বিয়ের সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি হলো আমিরের সাবেক দুই স্ত্রী এবং সন্তানদের উপস্থিতি। জানা গেছে, তার দুই সাবেক স্ত্রীও এই আয়োজনে অংশ নেবেন। ফলে এটি শুধু দুই মানুষের মিলন নয়, বরং পরিবারের সদস্যদের একত্র হওয়ার একটি বিশেষ মুহূর্তেও পরিণত হতে যাচ্ছে।

সম্প্রতি এক ভিডিও বার্তায় ভক্তদের সঙ্গে কথা বলতে গিয়ে আমির জানান, বড় ধরনের আয়োজনের চেয়ে পরিবারের সঙ্গে কাটানো আন্তরিক মুহূর্তই তার কাছে বেশি মূল্যবান। একই সঙ্গে তিনি সবার কাছে ভালোবাসা, শুভকামনা ও আশীর্বাদও কামনা করেছেন।

ব্যক্তিগত জীবনে এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে দুটি বিয়ে বিচ্ছেদে শেষ হলেও সাবেক পরিবারের সদস্যদের সঙ্গে তিনি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।

অন্যদিকে, গৌরী স্প্র্যাটের এটি দ্বিতীয় বিয়ে। তার একটি পুত্রসন্তান রয়েছে। আমিরের তিন সন্তানসহ মোট চার সন্তানই এই নতুন যাত্রায় তাদের পাশে থেকে আনন্দ ভাগাভাগি করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পুরো বলিউডে এখন এই বিয়েকে ঘিরে আলোচনা তুঙ্গে। জাঁকজমকের পরিবর্তে পরিবার ও আপনজনদের প্রাধান্য দিয়ে এমন সরল আয়োজন অনেকের কাছেই প্রশংসিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নুসরাত হত্যা মামলা: যাদের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট

নুসরাত হত্যা মামলা: যাদের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট

১৬ জনের ফাঁসির আদেশ দেওয়া সেই বিচারককে সরানোর নির্দেশ

নুসরাত হত্যা ১৬ জনের ফাঁসির আদেশ দেওয়া সেই বিচারককে সরানোর নির্দেশ

‘সরকার কেন, সরকারের বাপেরও ক্ষমতা নেই দোকান সরানোর’

ভাইরাল মিজান ‘সরকার কেন, সরকারের বাপেরও ক্ষমতা নেই দোকান সরানোর’

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App