×

বলিউড

৪৫০ কোটি বাজেটের শাহরুখের ‘কিং’- এ থাকছে যে চমক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:৪৩ এএম

৪৫০ কোটি বাজেটের শাহরুখের ‘কিং’- এ থাকছে যে চমক

ছবি : সংগৃহীত

দীর্ঘ তিন বছর পর ‘কিং’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বর্তমানে ছবিটির শুটিং পুরোদমে চলছে। বিশেষ এই সিনেমায় প্রথমবারের মতো বাবার সঙ্গে বড় পর্দায় দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকে। প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন লোকেশনে চলবে শুটিং। আগস্টে শুটিং শেষ হওয়ার পর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।

শোনা যাচ্ছে, গৌরী খান প্রযোজিত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ৪৫০ কোটি টাকা। সুহানার বড় পর্দায় অভিষেককে স্মরণীয় করে তুলতে ছবির নির্মাণে কোনো ধরনের আপস করতে চান না শাহরুখ।

জানা গেছে, সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন আন্তর্জাতিক স্টান্ট দলের সদস্যরা। নির্মাতাদের দাবি, বলিউডে এর আগে এমন অ্যাকশন দৃশ্য খুব কমই দেখা গেছে। পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কাজের দায়িত্বে রয়েছে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

আরো পড়ুন : জন্মদিনে টোটা রায়চৌধুরীকে নিয়ে ইন্দ্রাণীর স্মৃতিচারণ

প্রথমে যে পরিসরে ছবিটি নির্মাণের পরিকল্পনা ছিল, শেষ পর্যন্ত সেটিকে আরো বড় আকার দেওয়া হয়েছে। ফলে এটি শাহরুখ খানের ক্যারিয়ারের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যয়বহুল সিনেমায় পরিণত হয়েছে। এর আগে ‘জওয়ান’ প্রায় ৪০০ কোটি এবং ‘পাঠান’ প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল। তবে ‘কিং’-এর বাজেট সেই দুই ছবিকেও ছাড়িয়ে গেছে। উল্লেখ্য, প্রচারণার ব্যয় ও শাহরুখের পারিশ্রমিক এই বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত নয়।

এর আগে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা একই নামে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন। কবীর খানের পরিচালনায় সেখানে অভিনয় করার কথা ছিল হৃতিক রোশনের। তবে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। পরে ‘কিং’ নামের স্বত্ব রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কাছে বিক্রি করা হয়।

পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে। শাহরুখ খান ও সুহানা খান ছাড়াও ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং বাংলা চলচ্চিত্রের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সচিন-জিগর।

আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাস্টমস বিভাগে নতুন দায়িত্ব পেলেন ৪ কর্মকর্তা

কাস্টমস বিভাগে নতুন দায়িত্ব পেলেন ৪ কর্মকর্তা

বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে

বাণিজ্যমন্ত্রী বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি আপনার পকেটে যেভাবে চাপ বাড়াবে

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি আপনার পকেটে যেভাবে চাপ বাড়াবে

জাতীয় পরিবেশ পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় পরিবেশ পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App