×

বলিউড

৮ বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম

৮ বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া

ছবি : সংগৃহীত

প্রায় আট বছর পর ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। দীর্ঘ বিরতির পর তাঁর এই প্রত্যাবর্তন যে বড় পরিসরের হতে যাচ্ছে, তার আভাস আগেই মিলেছিল। নির্মাতা এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বারাণসী’-তে সুপারস্টার মহেশ বাবুর বিপরীতে অভিনয় করছেন তিনি। আর নিজের ৪৪তম জন্মদিনে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে এলেন পরিচালক নিজেই।

শনিবার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়ার নতুন লুকের একাধিক স্থিরচিত্র প্রকাশ করেন এস এস রাজামৌলি। ছবিগুলোর সঙ্গে তিনি লিখেছেন, ‘হাসলে মিষ্টি, আর না হাসলে আগুন। মন্দাকিনী।’ এই পোস্টের মাধ্যমে প্রথমবারের মতো ছবিতে প্রিয়াঙ্কার চরিত্রের নামও প্রকাশ্যে আসে।

ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। নতুন লুকে প্রিয়াঙ্কাকে দেখে মুগ্ধ হয়েছেন তাঁর অসংখ্য ভক্ত। একজন লিখেছেন, ‘ছোটবেলা থেকে প্রিয়াঙ্কার সিনেমা দেখে বড় হয়েছি। এখনও তিনি একই আত্মবিশ্বাস ও ক্যারিশমা নিয়ে নিজের জায়গা ধরে রেখেছেন।’

আরো পড়ুন : শিল্পা-রাজকে নিয়ে মানহানিকর পোস্টে আদালতের নিষেধাজ্ঞা

আরেকজন মন্তব্য করেন, ‘প্রিয়াঙ্কার সেই চেনা "জংলি বিল্লি"র মতো তীক্ষ্ণ চাহনি আবার ফিরে এসেছে।’ আবার কেউ কেউ মনে করছেন, ছবির নতুন ঝলক দেখে তাঁদের আগের ধারণাই বদলে গেছে। এক ভক্ত লিখেছেন, ‘এতদিন ভেবেছিলাম এটি কেবল একটি ঐতিহাসিক গল্পের সিনেমা। নতুন লুক দেখে মনে হচ্ছে গল্পে আরও অনেক চমক রয়েছে।’

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘বারাণসী’ মূলত অ্যাডভেঞ্চার, রহস্য, অতীতযাত্রা (টাইম ট্রাভেল) এবং ফ্যান্টাসি উপাদানের সমন্বয়ে নির্মিত হচ্ছে। সিনেমাটিতে বিভিন্ন সময়পর্বে চরিত্রগুলোকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে, যা গল্পকে আরও বৈচিত্র্যময় করে তুলবে।

এর আগে গত বছরের নভেম্বরে হায়দরাবাদে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির প্রথম ঝলক প্রকাশ করা হয়েছিল। এরপর থেকেই রাজামৌলির নতুন এই মেগা প্রজেক্ট ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমেই বেড়েছে।

জানা গেছে, প্রায় ১ হাজার ৪০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে ‘বারাণসী’, যা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে। এস এস রাজামৌলির পরিচালনায় মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারনের মতো তারকাদের উপস্থিতি ছবিটিকে ঘিরে প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি ২০২৭ সালের ৭ এপ্রিল বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আর্জেন্টিনা সমর্থকদের গর্জন, ব্রাজিল ভক্তদের নীরবতা

আর্জেন্টিনা সমর্থকদের গর্জন, ব্রাজিল ভক্তদের নীরবতা

বিশ্বকাপ ফাইনালের জন্য আর্জেন্টিনা-স্পেনের একাদশ ঘোষণা

বিশ্বকাপ ফাইনালের জন্য আর্জেন্টিনা-স্পেনের একাদশ ঘোষণা

ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

‘ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই’

‘ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App