×

বলিউড

শিল্পা-রাজকে নিয়ে মানহানিকর পোস্টে আদালতের নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:৪২ পিএম

শিল্পা-রাজকে নিয়ে মানহানিকর পোস্টে আদালতের নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তাঁর স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে নিয়ে মানহানিকর কোনো পোস্ট, ভিডিও বা মন্তব্য প্রকাশ কিংবা প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের দিন্ডোশী আদালত। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে প্রকাশিত এ ধরনের সব কনটেন্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরিয়ে ফেলারও নির্দেশ দিয়েছেন আদালত।

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী কনটেন্ট নির্মাতা (ইনফ্লুয়েন্সার) শমিতা যাদবের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা। অভিযোগে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শমিতা তাঁর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এই তারকা দম্পতিকে নিয়ে একাধিক আপত্তিকর, বিভ্রান্তিকর এবং মানহানিকর পোস্ট ও মন্তব্য প্রকাশ করে আসছেন। মামলাটি বিচারাধীন থাকায় আদালতের কাছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদনও জানান শিল্পা ও রাজ।

দম্পতির আইনজীবী প্রদীপ গান্ধী আদালতে দাবি করেন, শমিতা যাদব তাঁর একাধিক পোস্টে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রাকে অপরাধী হিসেবে উপস্থাপন করেছেন। তিনি ইচ্ছাকৃতভাবে এবং বিদ্বেষমূলক উদ্দেশে এসব কনটেন্ট প্রকাশ করেছেন, যা দম্পতির সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনামের মারাত্মক ক্ষতি করেছে।

আরো পড়ুন : সিনেমার প্রস্তাবে ডেকে হত্যা করা হয়েছিল এ অভিনেত্রীকে

আবেদনটি গ্রহণ করে দিন্ডোশী আদালতের অতিরিক্ত বিচারক এস. এম. বুক্কে নির্দেশ দেন, শমিতা যাদব কিংবা তাঁর প্রতিনিধি, সহযোগী বা সংশ্লিষ্ট অন্য কেউ শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে কোনো মানহানিকর বিষয়বস্তু প্রকাশ, প্রচার বা পুনঃপ্রচার করতে পারবেন না।

আদালত আরো নির্দেশ দেন, শমিতার সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে প্রকাশিত শিল্পা ও রাজকে নিয়ে সব মানহানিকর পোস্ট, ভিডিও বা অন্যান্য কনটেন্ট পরবর্তী আদালতের নির্দেশ না দেওয়া পর্যন্ত সরিয়ে রাখতে হবে।

উল্লেখ্য, প্রায় পাঁচ বছর আগে পর্নোগ্রাফি-সংক্রান্ত একটি মামলায় রাজ কুন্দ্রার নাম জড়িয়ে পড়ে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয় এবং কিছু সময় কারাগারেও থাকতে হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। তবে সেই ঘটনার প্রভাব এখনও তাঁর জীবনে রয়ে গেছে বলে বিভিন্ন সময় জানিয়েছেন রাজ কুন্দ্রা।

কারাগার থেকে মুক্তির পর তিনি প্রকাশ্যে স্বীকার করেছিলেন, দীর্ঘদিন জনসমক্ষে বের হতে ভয় ও অস্বস্তি কাজ করত। যদিও তিনি জামিন পেয়েছেন, তবুও মামলাটির বিচার এখনো নিম্ন আদালতে চলমান রয়েছে। প্রায় সাড়ে চার বছর ধরে মামলার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় চলতি বছরের এপ্রিল মাসে প্রকাশ্যে অসন্তোষও প্রকাশ করেছিলেন রাজ কুন্দ্রা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আর্জেন্টিনা সমর্থকদের গর্জন, ব্রাজিল ভক্তদের নীরবতা

আর্জেন্টিনা সমর্থকদের গর্জন, ব্রাজিল ভক্তদের নীরবতা

বিশ্বকাপ ফাইনালের জন্য আর্জেন্টিনা-স্পেনের একাদশ ঘোষণা

বিশ্বকাপ ফাইনালের জন্য আর্জেন্টিনা-স্পেনের একাদশ ঘোষণা

ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

‘ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই’

‘ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App