×

বলিউড

লর্ডসে রহস্যময় সঙ্গিনী, নতুন প্রেমে অর্জুন কাপূর!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম

লর্ডসে রহস্যময় সঙ্গিনী, নতুন প্রেমে অর্জুন কাপূর!

বলিউড অভিনেতা অর্জুন কাপূর। ছবি : সংগৃহীত

মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের প্রায় দুই বছর পর আবারও প্রেমের গুঞ্জনে শিরোনামে বলিউড অভিনেতা অর্জুন কাপূর। সম্প্রতি লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে অভিনেত্রী ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সাহিবা বালির সঙ্গে তাকে দেখা যাওয়ার পর নতুন করে শুরু হয়েছে সম্পর্কের জল্পনা।

২০২৪ সালের মে মাসে মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানেন অর্জুন। এরপর তাকে নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়ালেও কোনো সম্পর্কের বিষয় নিশ্চিত হয়নি। একসময় নেটপ্রভাবক কুশা কপিলার সঙ্গে তার নাম জড়ালেও সেটি খুব বেশি দূর এগোয়নি।

এরই মধ্যে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ দেখতে লর্ডস স্টেডিয়ামে একসঙ্গে হাজির হন অর্জুন ও সাহিবা বালি। ১৯ জুলাই স্টেডিয়াম থেকে তাদের একসঙ্গে তোলা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নতুন আলোচনা। নীল পোশাকে পাশাপাশি বসে খেলা উপভোগ করতে দেখা যায় দুজনকে। এরপর থেকেই ভক্তদের প্রশ্ন—বন্ধুত্বের সীমা পেরিয়ে কি নতুন সম্পর্কে জড়িয়েছেন তারা?

আরো পড়ুন : ৮ বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া

এই জল্পনাকে আরো উসকে দিয়েছে অর্জুনের জন্মদিনে সাহিবা বালির করা একটি ইনস্টাগ্রাম পোস্ট। অভিনেতার ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, “শুভ জন্মদিন। সবার সেরা বন্ধু। এত ওজন কমিও না, কেক খাও।” জবাবে অর্জুন লিখেছিলেন, “তোমার অপেক্ষায় আছি।” তবে সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি অর্জুন কিংবা সাহিবা।

গত এক বছরে একাধিক সাক্ষাৎকারে মানসিক অবসাদের কথা জানিয়েছেন অর্জুন কাপূর। সে সময় অনেক অনুরাগীই তাকে নতুন করে জীবন শুরু করার পরামর্শ দিয়েছিলেন। ফলে সাহিবার সঙ্গে তার সাম্প্রতিক উপস্থিতি নিয়ে কৌতূহল আরো বেড়েছে।

অন্যদিকে, ২০১৮ সালে মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কে জড়ান অর্জুন কাপূর। বয়সের প্রায় ১২ বছরের ব্যবধান নিয়ে সেই সম্পর্ক শুরু থেকেই আলোচনায় ছিল। ২০২৪ সালে বিচ্ছেদের পর মালাইকাকেও একাধিক ব্যক্তির সঙ্গে নিয়ে গুঞ্জন শোনা যায়। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের দাবি, বর্তমানে তিনি হিরা ব্যবসায়ী হর্ষ মেটার সঙ্গে সম্পর্কে রয়েছেন।

কাজের দিক থেকে সবশেষ ভূমি পেডনেকর ও রাকুল প্রীত সিংয়ের সঙ্গে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমায় দেখা গেছে অর্জুন কাপূরকে। সম্প্রতি নেটফ্লিক্সের ‘লক আপ: সচ ইয়া সাজা’ অনুষ্ঠানেও অংশ নিয়েছেন তিনি। তবে ব্যক্তিগত জীবনের নতুন এই গুঞ্জনই এখন বলিউডে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

সারোয়ার তুষার শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

নিবন্ধন পেল বাংলাপোস্ট

নিবন্ধন পেল বাংলাপোস্ট

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সারজিস আলম গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App