×

বলিউড

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:৫৪ পিএম

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

ছবি : সংগৃহীত

ভারতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নেতৃত্বাধীন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ওপর পুলিশের কথিত লাঠিচার্জের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভের কয়েকটি ছবি শেয়ার করে তিনি ঘটনার নিন্দা জানান। খবর হিন্দুস্তান টাইমস।

সোমবার (২০ জুলাই) দেওয়া এক পোস্টে সোনাক্ষী লেখেন, “২০ জুলাই শুধু অনেক মানুষের হাড়ই ভাঙেনি, ভেঙেছে পুরো দেশের হৃদয়। এটা মনে রাখবেন।”

এর আগেও আন্দোলনের অন্যতম মুখ সমাজকর্মী সোনম ওয়াংচুককে দিল্লির যন্তর-মন্তর এলাকা থেকে পুলিশ সরিয়ে নেওয়ার ঘটনায় সরব হয়েছিলেন এই অভিনেত্রী। ২২ দিনের অনশন শেষে পুলিশি অভিযানের পর ওয়াংচুককে হাসপাতালে নেওয়া হলে তিনি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় সোনাক্ষী বলেন, “সোনম স্যারের সঙ্গে যা হয়েছে, তা মোটেও ঠিক হয়নি। তিনি নিরাপদ আছেন এবং তার স্ত্রী পাশে রয়েছেন এটা জেনে স্বস্তি পেয়েছি। গত কয়েক দিন ধরে আমি তাকে এবং তার সঙ্গে থাকা হাজারো মানুষকে পর্যবেক্ষণ করেছি।”

আরও পড়ুন: বিক্ষোভ চলাকালে হঠাৎ অসুস্থ হলেন শাবানা আজমি

তিনি আরও বলেন, আন্দোলনকারীরা পুরো সময় শান্তিপূর্ণভাবে, সম্মান বজায় রেখে এবং কোনো ধরনের সহিংসতা ছাড়াই নিজেদের দাবি তুলে ধরেছেন। তরুণদের দৃঢ়তা ও বিশ্বাসের প্রশংসা করে তিনি বলেন, দেশের প্রকৃত শক্তি তাদের মধ্যেই রয়েছে।

এদিকে একই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আজ যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি। আমি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, তাদের দাবিগুলো গুরুত্ব দিয়ে শুনুন। মানুষের কণ্ঠই ঈশ্বরের কণ্ঠ।”

উল্লেখ্য, সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। তবে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জন্মতারিখ সংশোধন ও প্রবাসী নিবন্ধনে আসছে নতুন সুবিধা

জন্মতারিখ সংশোধন ও প্রবাসী নিবন্ধনে আসছে নতুন সুবিধা

রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, অতিভারী বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, অতিভারী বৃষ্টির শঙ্কা

বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

বেনজীরকে ফেরত দিতে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

নতুন হামলার জেরে হরমুজে থমকে যাচ্ছে জাহাজ চলাচল

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ নতুন হামলার জেরে হরমুজে থমকে যাচ্ছে জাহাজ চলাচল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App