×

বলিউড

৮৩ ছুঁয়েও ক্লান্তিহীন অমিতাভ, মেগাস্টারের ফিটনেসের আসল রহস্য কী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:১৬ পিএম

৮৩ ছুঁয়েও ক্লান্তিহীন অমিতাভ, মেগাস্টারের ফিটনেসের আসল রহস্য কী

ছবি: সংগৃহীত

অমিতাভ বচ্চন ভারতীয় জগতের একজন প্রভাবশালী ও কিংবদন্তী অভিনেতা। সিনেমা জগতে তাঁর বিস্তার অপরিসীম। পুরানো প্রজন্ম থেকে নতুন প্রজন্ম দুটোতেই দাপিয় বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি তাঁর কাজ কম দেখা গেলেও তাঁর ভক্ত মহলের তালিকা আগের মতই। কিছুদিন আগেই সে তাঁর ভক্তদের বিশাল চিন্তায় ফেলে দিয়েছিলেন তিনি। 

সম্প্রতি অভিনেতা তাঁর ব্যক্তিগত ব্লগে আইসিইউ, অস্ত্রোপচারের যন্ত্রণা, পরাজয় ইত্যাদি লিখেছিলেন। সবাই ভেবেছিল তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এরপর থেকেই চিন্তার শেষ নেই বচ্চনের ভক্তদের। তবে শেষে জানা গেলো, অমিতাভ অসুস্থ নন, তিনি দিব্যি সুস্থ আছেন। তিনি লিয়োনেল মেসির যন্ত্রণার কথা বোঝাতে ওই উপমা দিয়েছিলেন।

ভারতীয় এই অভিনেতার বয়স এখন ৮৩ বছর। এ বয়সে যদি এমন কথা বললে দুশ্চিন্তা হবে এটাই স্বাভাবিক। তবে অমিতাভের ফিটনেস ট্রেনার জানাচ্ছেন, অমিতাভ নিজের শরীর ভাল রাখার জন্য এখনও নিয়মিত জিমে যান। ৮৩ বছর বয়সেও নিয়মিত ফিটনেস প্রশিক্ষণ নেন অমিতাভ।

সম্প্রতি সে ব্যাপারে এক পডকাস্টে তাঁর ফিটনেস প্রশিক্ষক শিবোহাম ভট্ট জানিয়েছেন, প্রতিদিন তাঁর সঙ্গে ১ ঘণ্টার ফিটনেস ট্রেনিং করেন অমিতাভ। বয়সের কথা ভেবে সেই প্রশিক্ষণে খুব বেশি শারীরিক পরিশ্রম রাখা হয় না। কিন্তু নিয়ম করে কিছু শারীরিক কসরত করতেই হয় অমিতাভকে। শুধু তা-ই নয়, শিবোহাম বলেছেন, ‘ট্রেনিংয়ের আগে অথবা পরে ৩০-৪০ মিনিট প্রাণায়ামও করেন উনি আমার সঙ্গে।’

আরো পড়ুন: বাতিলের গুঞ্জন উড়িয়ে ঢাকায় আতিফ আসলাম, কবে হবে কনসার্ট ?

কী কী থাকে দৈনন্দিন ট্রেনিংয়ে?

অমিতাভের ট্রেনিংয়ে  নিয়মিত ‘বেঞ্চ প্রেস’ থাকে। পিঠ এবং কোমরের পেশির শক্তিবৃদ্ধির জন্য বেশ কিছু ‘ব্যাক এক্সারসাইজ়’ও থাকে।

শিবোহাম জানিয়েছেন, ‘মাঝেমধ্যে বাইসেপস তৈরির এক্সারসাইজ় করাই অমিতাভ স্যরকে। খুব অল্প ওজন নিয়েই সেই সব ব্যায়াম করানো হয়। তবে শারীরচর্চার নানারকম মেশিন ব্যবহার করতে উনি বেশি স্বচ্ছন্দ।’

তিনি আরো জানিয়েছেন, অমিতাভ শরীরচর্চার ব্যাপারে অত্যন্ত নিয়মানুবর্তী। তিনি জানেন এবং বোঝেন শরীর সুস্থ রাখার জন্য ওঁর কী কী করা দরকার। উনি সাধারণত, সেই নিয়মে বদল করেন না কোনও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল, সম্পাদক ফারাহী ও সাংগঠনিক শিপার মাহমুদ

উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল, সম্পাদক ফারাহী ও সাংগঠনিক শিপার মাহমুদ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ব্রিটিশ-বাংলাদেশি সলিসিটরদের সৌজন্য সাক্ষাৎ

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App