×

বলিউড

আসামের বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে এলেন সালমান-আলিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৬ এএম

আসামের বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে এলেন সালমান-আলিয়া

ছবি: সংগৃহীত

ভারতের আসামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লাখো মানুষের পাশে দাঁড়িয়েছে  বলিউড তারকা সালমান খান ও আলিয়া ভাট। বলিউডের জনপ্রিয় এই দুই তারকা তাদের নিজ নিজ অবস্থান থেকে বন্যাদুর্গতদের সহায়তায় কাজ করছেন।

আসামের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে বলিউড অভিনেত্রী  সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, বন্যায় ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। অনেক পরিবার হারিয়েছে তাদের বসতভিটা, কৃষিজমি, গবাদিপশু এবং স্বজনদের।

তিনি আরো লেখেন, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জরুরি ত্রাণ সহায়তা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠপর্যায়ে কাজ করা বিভিন্ন সংস্থার তথ্য ও যোগাযোগের মাধ্যম শেয়ার করবেন। যাতে সাধারণ মানুষও সহায়তায় এগিয়ে আসতে পারেন।

আরো পড়ুন: কঙ্গনার বিতর্কিত মন্তব্যে পাল্টা আক্রমণ তেলাপোকাদের

অন্যদিকে, বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানও বন্যাদুর্গতদের সহায়তায় তাদের পাশে এসে দাঁড়িড়িয়েছ। নিজের দাতব্য সংস্থা ‘বিং হিউম্যান’ -এর মাধ্যমে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ কার্যক্রম শুরু করেছেন সালমান খান। একটি ফ্যান ক্লাবের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনা খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে।

উল্লেখ্য, জুলাই মাসের মাঝামাঝি থেকে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ভারতের আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। শিবসাগর, চরাইদেও, জোরহাটসহ একাধিক জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বহু মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন হেয়ারস্টাইলে ফের আলোচনায় কুকুরেয়া

নতুন হেয়ারস্টাইলে ফের আলোচনায় কুকুরেয়া

বিশ্বকাপের হতাশা কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি

বিশ্বকাপের হতাশা কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

আসামের বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে এলেন সালমান-আলিয়া

আসামের বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে এলেন সালমান-আলিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App