×

ভারত

কঙ্গনার বিতর্কিত মন্তব্যে পাল্টা আক্রমণ তেলাপোকাদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৮ এএম

কঙ্গনার বিতর্কিত মন্তব্যে পাল্টা আক্রমণ তেলাপোকাদের

ছবি : সংগৃহীত

আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করে আবারও বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রনৌত। নতুন প্রজন্মের একটি অংশকে ‘আবর্জনা’ বলে মন্তব্য করার পর তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর নেতারা।

কঙ্গনার বক্তব্যের জবাবে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, “ওঁকে আবার কে গুরুত্ব দেয়?” একই সুরে দলের মুখপাত্র সৌরভ দাসও বলেন, কঙ্গনাকে তার নিজের দলের সদস্যরাও খুব একটা গুরুত্ব দেন না, তাই তাদের পক্ষ থেকেও তার মন্তব্যকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই।

সৌরভ দাস বলেন, রাজনীতিতে আসার পর কঙ্গনা নিজেই একাধিকবার স্বীকার করেছেন যে, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের কাজ তার ধারণার চেয়ে অনেক বেশি। তার ভাষায়, এই মন্তব্য থেকেই বোঝা যায় তিনি নিজের দায়িত্বকে কতটা গুরুত্ব দেন।

এর আগে আন্দোলনকারীদের একাংশকে ‘নর্দমার আবর্জনা’ বলেও আক্রমণ করেছিলেন কঙ্গনা। তবে তার দাবি, পূর্বের মন্তব্যকে ঘিরে ইচ্ছাকৃতভাবে তার বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীদের কিছু আচরণ শিশু, নারী ও প্রবীণদের সামনে অশোভন ছিল এবং এ ধরনের আচরণ সমাজে গ্রহণযোগ্য নয়।

আরো পড়ুন : বন্যাদুর্গতদের পাশে সালমান খান

কঙ্গনা বলেন, সমাজে শালীনতা বজায় রাখা জরুরি এবং এমন আচরণকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া উচিত নয়। একই সঙ্গে তিনি দেশের নতুন প্রজন্মের ইতিবাচক অর্জনেরও প্রশংসা করেন।

তিনি বলেন, নিট পরীক্ষায় সফল শিক্ষার্থীদের তিনি অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি অনেক তরুণ-তরুণী অল্প বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন বলেও উল্লেখ করেন। তার দাবি, এমন দায়িত্বশীল তরুণদের তিনি সবসময় উৎসাহিত করেন এবং তার পরিবার ও দলেও এমন অনেক সদস্য রয়েছেন, যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসামের বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে এলেন সালমান-আলিয়া

আসামের বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে এলেন সালমান-আলিয়া

সকাল থেকে বৃষ্টিতে ভিজছে রাজধানী, ভোগান্তিতে মানুষ

সকাল থেকে বৃষ্টিতে ভিজছে রাজধানী, ভোগান্তিতে মানুষ

কঙ্গনার বিতর্কিত মন্তব্যে পাল্টা আক্রমণ তেলাপোকাদের

কঙ্গনার বিতর্কিত মন্তব্যে পাল্টা আক্রমণ তেলাপোকাদের

৯ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কতা, কমতে পারে তাপমাত্রা

৯ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কতা, কমতে পারে তাপমাত্রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App