×

বলিউড

প্রকাশ্যে ‘রামায়ণ’ ট্রেলার, যা বলছেন নেটিজেনরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম

প্রকাশ্যে ‘রামায়ণ’ ট্রেলার, যা বলছেন নেটিজেনরা

ছবি : সংগৃহীত

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে প্রকাশ করা হয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট–১’–এর অফিসিয়াল ট্রেলার। প্রায় চার মিনিটের এই ঝলকে প্রথমবার পূর্ণাঙ্গভাবে দেখা গেছে রণবীর কাপুরের রাম, সাই পল্লবীর সীতা, রবি দুবের লক্ষ্মণ এবং যশের রাবণকে। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

ট্রেলারের শুরুতেই রাবণের শক্তিশালী উপস্থিতি চোখে পড়ে। বিশাল প্রাসাদের দরজা ভেঙে ‘রাবণরাজ’ প্রতিষ্ঠার ঘোষণা দেন তিনি। তার অত্যাচারে দেবতা ও রাজারা যখন বিপর্যস্ত, তখন অযোধ্যার রাজা দশরথের পুত্র এবং বিষ্ণুর অবতার হিসেবে আবির্ভূত হন রাম।

এরপর ট্রেলারে রামের শৈশব, অসুরবধ, লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ এবং প্রজাদের রক্ষার নানা দৃশ্য তুলে ধরা হয়েছে। কৈকেয়ীর ভূমিকায় লারা দত্তকে দেখা যায়। তার চাওয়া দুই বর পূরণের প্রতিশ্রুতি রক্ষায় রাম ১৪ বছরের বনবাসে যান এবং সীতা স্বামীর সঙ্গে সেই যাত্রায় সঙ্গী হন।

নির্মাতারা এবার অযোধ্যা ও লঙ্কার রাজকীয় পরিবেশ, বিশাল সেট এবং প্রোডাকশন ডিজাইনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রথম ঝলকে ভিএফএক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত ব্যবহারের যে সমালোচনা হয়েছিল, নতুন ট্রেলারে তা অনেকটাই নিয়ন্ত্রিত বলে মনে করছেন দর্শকদের একাংশ।

আরো পড়ুন : আমির খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ

তবে ট্রেলারে একটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সানি দেওল অভিনীত হনুমান চরিত্রের অনুপস্থিতি। অনেকের ধারণা, দ্বিতীয় পর্বের জন্য চরিত্রটি গোপন রাখা হয়েছে। যদিও এ নিয়ে অভিনেতার ভক্তদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছে।

ট্রেলার ঘিরে দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র। অনেকেই ভিএফএক্স, ব্যাকগ্রাউন্ড মিউজিক, রঙের ব্যবহার এবং ভিজ্যুয়াল উপস্থাপনার প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মনে করছেন, কয়েকটি দৃশ্যে গ্রিন স্ক্রিনের ব্যবহার এখনও স্পষ্ট এবং প্রায় চার হাজার কোটি টাকার বাজেটের দাবি অনুযায়ী ভিজ্যুয়াল মান আরো উন্নত হতে পারত।

অভিনয়ের ক্ষেত্রেও মতভেদ রয়েছে। অনেক দর্শকের মতে, রণবীর কাপুর শান্ত, সংযত ও মর্যাদাপূর্ণ রামের চরিত্রটি বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে, কেউ কেউ তার সংলাপ বলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন। বিপরীতে, যশের রাবণ চরিত্রটি ট্রেলারের অন্যতম আকর্ষণ হিসেবে প্রশংসা কুড়িয়েছে।

ছবির সঙ্গীতে একসঙ্গে কাজ করেছেন অস্কারজয়ী এ আর রহমান ও হ্যান্স জিমার। আন্তর্জাতিক মানের একটি ভিএফএক্স দল ছবিটির ভিজ্যুয়াল এফেক্টের দায়িত্বে রয়েছে। ইতোমধ্যে ছবির দুই পর্বের সংগীতস্বত্ব রেকর্ড ৭৫ কোটি টাকায় কিনেছে টি-সিরিজ।

আগামী ৮ নভেম্বর মুক্তি পাবে ‘রামায়ণ: পার্ট–১’। আর ছবির দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণে বিয়ে ভেঙে যায় অভিষেক-কারিশমার

যে কারণে বিয়ে ভেঙে যায় অভিষেক-কারিশমার

ট্রাইব্যুনালে বিস্ফোরক মন্তব্য লতিফ সিদ্দিকীর

ট্রাইব্যুনালে বিস্ফোরক মন্তব্য লতিফ সিদ্দিকীর

তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?

সারজিসের প্রশ্ন তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?

নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন

নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App