×

বলিউড

আমির খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:৩১ এএম

আমির খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ

বলিউড অভিনেতা আমির খান। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা আমির খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট ও ভয়েস নোটে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি উঠেছে। এতে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামও উল্লেখ করা হয়েছে।

ভাইরাল হওয়া পোস্টে অভিযোগ করা হয়, আমির খান নাকি ‘লাভ জিহাদ’কে উৎসাহিত করছেন। এ কারণেই তাকে ‘মূল্য চোকাতে হবে’ বলে হুমকি দেওয়া হয়েছে। বার্তায় আরজু বিষ্ণোই ও টাইসন বিষ্ণোই নামের দুই ব্যক্তি নিজেদের লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য বলে পরিচয় দিয়েছেন। তবে এসব পোস্ট ও ভয়েস নোটের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশের কমিশনার দেবেন ভারতী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট ও অডিও বার্তার সত্যতা যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত আমির খান বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

আরো পড়ুন : কঙ্গনার বিতর্কিত মন্তব্যে পাল্টা আক্রমণ তেলাপোকাদের

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (শহর) যোগেশ কদম বলেন, অভিযোগ না পেলেও পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি তদন্ত করছে। বর্তমানে আমির খান দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে তার সঙ্গে যোগাযোগ করা হবে। পরিস্থিতি বিবেচনায় তার নিরাপত্তা জোরদারের বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে একাধিকবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সালমান খান। এবার একই গ্যাংয়ের নাম জড়িয়ে আমির খানকে ঘিরে এমন হুমকির ঘটনায় বলিউডে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধানে খনন হচ্ছে খাল

জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধানে খনন হচ্ছে খাল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কবার্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কবার্তা

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ, দীর্ঘ যানজট

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ, দীর্ঘ যানজট

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে হবে: ইসরায়েলি মন্ত্রী

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে হবে: ইসরায়েলি মন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App