×

বলিউড

মুক্তির ৭ দিনে কত আয় করলো মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৩:১৭ পিএম

মুক্তির ৭ দিনে কত আয় করলো মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা

‘জন নায়াগন’–এ বিজয়। ছবি: সংগৃহীত

তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের বিদায়ী চলচ্চিত্র ‘জন নায়াগন’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে। সাত দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ২৫৫ কোটি রুপির গণ্ডি অতিক্রম করেছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আয় কিছুটা কমলেও দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ছবিটি ধারাবাহিকভাবে ভালো ব্যবসা করছে।

বক্স অফিসভিত্তিক ওয়েবসাইট স্যাকনিলকের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিন বুধবার (২৯ জুলাই) ভারতে সিনেমাটির আনুমানিক নেট আয় হয়েছে ৬ কোটি ১০ লাখ রুপি। এর ফলে দেশটিতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৪৯ কোটি ৫০ লাখ রুপিতে। একই সময়ে ভারতের গ্রস আয় বেড়ে হয়েছে ১৭৪ কোটি ৬৩ লাখ রুপি। সব মিলিয়ে প্রথম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় প্রায় ২৫৫ কোটি রুপিতে পৌঁছেছে।

আরো পড়ুন: ঘনিষ্ঠ দৃশ্যের নামে হেনস্তা, মুখ খুললেন অভিনেত্রী

বর্তমানে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ১০ হাজার ৩৫৯টি শোতে প্রদর্শিত হচ্ছে ‘জন নায়াগন’। বুধবার তামিল সংস্করণের গড় আসন দখলের হার ছিল ২০ দশমিক ৭৫ শতাংশ। এর মধ্যে সকালবেলার শোতে ছিল ১৬ দশমিক ৬২ শতাংশ, দুপুরে ১৯ দশমিক ২৩ শতাংশ, সন্ধ্যায় ২৪ দশমিক ৩৮ শতাংশ এবং রাতের শোতে ২২ দশমিক ৭৭ শতাংশ আসন পূর্ণ ছিল।

রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত অ্যাকশনধর্মী এই সিনেমাটি পরিচালনা করেছেন এইচ. ভিনোথ। কেভিএন প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন ভেঙ্কট কে. নারায়ণা। ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিথা বাইজু, নাসার, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন, নারাইন ও প্রিয়ামণি।

পূর্ণকালীন রাজনীতিতে মনোযোগ দেওয়ার আগে এটিই বিজয়ের শেষ চলচ্চিত্র হিসেবে প্রচার করা হয়েছে। এ কারণেই মুক্তির আগ থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। প্রথম সপ্তাহে ২৫৫ কোটি রুপির মাইলফলক স্পর্শ করার পর এখন দ্বিতীয় সপ্তাহান্তে সিনেমাটি একই ধারা বজায় রাখতে পারে কি না, সেদিকেই নজর বক্স অফিস বিশ্লেষকদের।

সূত্র: ইন্ডিয়া টুডে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App