×

বিনোদন

ঘনিষ্ঠ দৃশ্যের নামে হেনস্তা, মুখ খুললেন অভিনেত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:২২ পিএম

ঘনিষ্ঠ দৃশ্যের নামে হেনস্তা, মুখ খুললেন অভিনেত্রী

শিবাঙ্গী জোশী। ছবি: সংগৃহীত

বছরের বেশিরভাগ সময় অভিনয়ের ব্যস্ততায় কাটলেও ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই মুখ খোলেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শিবাঙ্গী জোশী। এবার শৈশবে যৌন হেনস্তার শিকার হওয়ার এক মর্মান্তিক অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি রিয়েলিটি শো ‘লক আপ ২’–এর ‘সিক্রেট টাস্ক’-এ অংশ নিয়ে সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিবাঙ্গী। তিনি জানান, ছোটবেলায় পরিবারের পরিচিত এক ব্যক্তি, যাকে তিনি ‘মামাজি’ বলে ডাকতেন, তার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন।

আরো পড়ুন: নতুন রেকর্ড পরীমনির

অভিনেত্রীর ভাষ্য, দীর্ঘদিন এই ঘটনা কাউকে বলতে পারেননি। পরে অভিনেতা রাম কাপুর ও হর্ষদ চোপড়ার উৎসাহে বিষয়টি প্রকাশ্যে তুলে ধরার সাহস পান।

শিবাঙ্গী বলেন, সে সময় তাদের পরিবার কঠিন আর্থিক সংকটের মধ্যে ছিল। বাবার ব্যবসায় বড় ধরনের ক্ষতি হওয়ায় অল্প বয়স থেকেই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলেন তিনি। একই সময়ে অভিনয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে মুম্বাই যাওয়ার প্রস্তুতিও চলছিল।

তার দাবি, একদিন ওই ব্যক্তি গাড়ি চালানো শেখানোর অজুহাতে তাকে নিজের কোলে বসতে বলেন। বয়স কম থাকায় প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে তার আচরণে অস্বস্তি অনুভব করেন।

আরো পড়ুন: হাজার কোটি রুপির ‘রাকা’ নিয়ে আসছেন আল্লু

আরেকটি ঘটনার কথা উল্লেখ করে শিবাঙ্গী বলেন, এক রাতে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ওই ব্যক্তি অভিনয়জীবনে ঘনিষ্ঠ দৃশ্যের প্রসঙ্গ তুলে তাকে মানসিকভাবে প্রভাবিত করার চেষ্টা করেন। পরে তাকে জড়িয়ে ধরারও চেষ্টা করেন। পরিস্থিতি বুঝতে পেরে তিনি ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। তখন ওই ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ করেন তিনি।

শিবাঙ্গী জানান, পরে পুরো ঘটনাটি বাবা-মাকে জানালে পরিবার অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

অভিনেত্রীর ভাষায়, শৈশবের সেই অভিজ্ঞতা তাকে গভীরভাবে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছিল। দীর্ঘ সময় ধরে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে সংগ্রাম করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিচারের দাবি ১১ দলীয় ঐক্যের এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে

নাহিদ ইসলাম এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App