×

বলিউড

সোনাক্ষীকে ইঙ্গিত করে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম

সোনাক্ষীকে ইঙ্গিত করে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

ছবি : সংগৃহীত

সাম্প্রতিক এক ভিডিওকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন বলিউড অভিনেত্রী ও মান্ডির সাংসদ কঙ্গনা রানাউত। ভিডিওতে কারও নাম উল্লেখ না করলেও, তার একাধিক মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর জল্পনা শুরু হয়েছে। অনেক নেটিজেনের ধারণা, অভিনেত্রী সোনাক্ষী সিনহাকেই পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন কঙ্গনা। তবে এ বিষয়ে তিনি সরাসরি কোনো নাম নেননি।

ভিডিওতে কঙ্গনা নিজের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থান নিয়ে কথা বলেন। তিনি জানান, একসময় নিজেকে ‘আধুনিক হিন্দু’ মনে করলেও এখন তিনি নিজেকে ‘জাগ্রত হিন্দু’ হিসেবে দেখেন। নিজের বিশ্বাস ও মতাদর্শে পরিবর্তন আসাকে স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় কঙ্গনা দাবি করেন, অনেক হিন্দু নারী ইসলামপন্থীদের সঙ্গে প্রেম, বিয়ে বা বন্ধুত্বের সম্পর্কে জড়ানোর পর রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনেন। তার ভাষ্য, এ ধরনের সম্পর্কের পর অনেকেই আরো কট্টর বা বামপন্থী চিন্তাধারার দিকে ঝুঁকে পড়েন। তবে একই সঙ্গে তিনি বলেন, সংবিধান প্রত্যেক নাগরিককে নিজের ধর্ম ও মতাদর্শ বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছে।

আরো পড়ুন : প্রেমই নয়, গোপনে বিয়েও করেছিলেন রামগোপাল-ঊর্মিলা

কঙ্গনা বলেন, চলচ্চিত্র অঙ্গনের অনেক তরুণীর রাজনৈতিক বা ধর্মীয় বিষয়ে স্পষ্ট অবস্থান থাকে না। তার মতে, সম্পর্কের প্রভাবেই অনেকের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন আসে। ভিডিওর আরেকটি অংশে তিনি একজন অভিনেত্রীর সাজসজ্জা নিয়ে মন্তব্য করেন। যদিও কোনো নাম উল্লেখ করেননি, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সেটিকে সোনাক্ষী সিনহার প্রতি ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করছেন। তবে এ বিষয়ে কঙ্গনা বা সোনাক্ষী—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

ভিডিওর শেষদিকে কঙ্গনা ২০১৮ সালের কান চলচ্চিত্র উৎসব-পরবর্তী একটি ভাইরাল ঘটনার প্রসঙ্গও টানেন। তিনি বলেন, সেই সময় তার জীবনযাপনের ধরন ভিন্ন ছিল। বর্তমানে তিনি নিজেকে বদলে ফেলেছেন এবং নিজের বিশ্বাস ও আদর্শ সম্পর্কে আরো স্পষ্ট অবস্থানে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়োগের চার দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

নিয়োগের চার দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ঝালকাঠিতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়ে করলে বাধা দিতে পারবে না: এলাহাবাদ হাইকোর্ট

নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়ে করলে বাধা দিতে পারবে না: এলাহাবাদ হাইকোর্ট

সোনাক্ষীকে ইঙ্গিত করে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

সোনাক্ষীকে ইঙ্গিত করে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App