×

বলিউড

৮ বছর একসঙ্গে থাকার পর বিয়ে, রয়েছে দুই সন্তান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৫:০৭ পিএম

৮ বছর একসঙ্গে থাকার পর বিয়ে, রয়েছে দুই সন্তান

ছবি: সংগৃহীত

প্রায় আট বছর একসঙ্গে পথচলার পর আইনি বিয়ের মাধ্যমে সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তার দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস।

শুক্রবার (২১ আগস্ট) ভারতের গোয়ার ম্যাপুসা সাব-রেজিস্ট্রার অফিসে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। বড় কোনো আয়োজন কিংবা তারকাখচিত অনুষ্ঠান নয়, বরং একেবারে ঘরোয়া পরিবেশেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই জুটি।

অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্কের খবর প্রকাশ্যে আসে ২০১৮ সালে। এরপর থেকে দীর্ঘদিন একসঙ্গে বসবাস করছেন তারা। বিভিন্ন সময় সামাজিকমাধ্যমে নিজেদের সম্পর্কের নানা মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দুজন। বিদেশ ভ্রমণ থেকে শুরু করে পারিবারিক নানা আয়োজনে একসঙ্গে দেখা গেছে তাদের।

বর্তমানে গোয়ার পানাজির কাছাকাছি সুকোরো গ্রামে বসবাস করেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। এবার সেই গোয়ার মাটিতেই আইনি বিয়ের মাধ্যমে দীর্ঘদিনের সম্পর্ককে নতুন পরিচয় দিলেন তারা।

আরও পড়ুন: সালমান শাহর মাকে ১০০ কোটি টাকার প্রস্তাব!

২০১৯ সালে এই জুটির প্রথম সন্তান আরিকের জন্ম হয়। অর্থাৎ বিয়ের আগেই বাবা-মা হয়েছেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। অর্জুনের আগের দাম্পত্যের দুই মেয়ে মাহিকা ও মাইরাও তাদের পরিবারের অংশ। ফলে বিয়ের আগেই দীর্ঘদিন ধরে পারিবারিক জীবন কাটিয়ে আসছিলেন তারা।

তাদের বিয়ের খবর হঠাৎ সামনে এলেও বিষয়টি একেবারে অপ্রত্যাশিত ছিল না। একটি পডকাস্টে তাদের এনগেজমেন্টের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই বিয়ে নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল ভক্তদের মধ্যে। তবে বিয়ের তারিখ বা স্থান নিয়ে এতদিন কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারা।

আরও পড়ুন: স্লিভলেস পোশাকে স্পর্শিয়া, মুহূর্তেই ভাইরাল

অর্জুন রামপালের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে সুপারমডেল মেহর জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। সেই সংসারে জন্ম নেয় তাদের দুই মেয়ে মাহিকা ও মাইরা। পরবর্তীতে মেহরের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি ঘটে। এরপর গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ান অর্জুন।

দীর্ঘ আট বছরের সম্পর্ক, সন্তান ও পারিবারিক জীবনের পর এবার বিয়ের মাধ্যমে সেই সম্পর্ক পেল আনুষ্ঠানিক স্বীকৃতি। কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন ছাড়াই নীরবে বিয়ে সেরে নতুন অধ্যায়ে পা রাখলেন অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই কেন, জানালেন অর্থমন্ত্রী

জ্বালানি সংকট দ্রুত সমাধানের সুযোগ নেই কেন, জানালেন অর্থমন্ত্রী

লরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

লরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

নারীর ক্ষমতায়নে দরকার রাজনৈতিক দলের মানসিকতা ও নীতির পরিবর্তন

সিজিএস-এর সংলাপে বক্তারা নারীর ক্ষমতায়নে দরকার রাজনৈতিক দলের মানসিকতা ও নীতির পরিবর্তন

৮ বছর একসঙ্গে থাকার পর বিয়ে, রয়েছে দুই সন্তান

৮ বছর একসঙ্গে থাকার পর বিয়ে, রয়েছে দুই সন্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App